Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ২৭, ২০২৩

কানাডায় বসে জঙ্গি নেতারা সংগঠিত অপরাধ করছে, গণতন্ত্রের দোহাই দিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, জয়শঙ্কর

আরম্ভ ওয়েব ডেস্ক
কানাডায় বসে জঙ্গি নেতারা সংগঠিত অপরাধ করছে, গণতন্ত্রের দোহাই দিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, জয়শঙ্কর

ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার মাটি থেকে কানাডা নিয়ে সরাসরি মুখ খুলে ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন। নিউ ইয়র্কে ‘ডিসকাসনস অ্যাট কাউন্সিল অন ফরেন রিলেশনস’ সম্পর্কিত একটি আলোচনাসভায় বিদেশমন্ত্রী বলেন, “আসলে গত কয়েক বছরে কানাডা দেখেছে বহু সংগঠিত অপরাধ, যা বিচ্ছিন্নতাবাদী শক্তি, হিংসা ও উগ্রপন্থার সঙ্গে জড়িত।”

এস জয়শঙ্কর এই বক্তব্য রাখার পাশাপাশি আরও বলেন, “ভারতের নীতি হল, যদি নির্দিষ্ট কোনও কিছু থাকে, যা প্রাসঙ্গিক, তাহলে আমাদের জানানো হোক।” এক্ষেত্রে ফের একবার কানাডাকে অভিযোগ প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিল দিল্লি। উল্লেখ্য, কয়েকদিন আগেই কানাডার প্রধনমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেছিলেন যে কানাডায় খলিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় হাত রয়েছে ভারতের। এরপরই দিল্লি ট্রুডোর এই অভিযোগ উড়িয়ে দেয়। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে।

এস জয়শঙ্কর বলেন, “কানাডায় জঙ্গি নেতারা বসে সংগঠিত অপরাধ করছে, গণতন্ত্রের দোহাই দিয়ে কোনও ব্যবস্থা কানাডা প্রশাসন নিচ্ছে না। বিদেশমন্ত্রী তাঁর বার্তায় স্পষ্ট বলেছেন, “কানাডায় বহু সংগঠিত অপরাধ দেখা যায়। যা বিচ্ছিন্নতাবাদী শক্তি, সংগঠিত অপরাধ, হিংসা, উগ্রপন্থার সঙ্গে সম্পর্কিত। তারা ভীষণ গভীরভাবে একে অপরের সঙ্গে জড়িত। ফলে যদি আপনারা কোনও নির্দিষ্ট তথ্যের বিষয়ে কথা বলেন…. আমরা বহু তথ্য দিয়েছি। যা সংগঠিত অপরাধ নেতৃত্ব নিয়ে, যা কানাডার বাইরের সঙ্গে সম্পর্কিত। বহু পরিমাণে প্রত্যার্পণের অনুরোধ করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!