Advertisement
  • Uncategorized দে । শ
  • অক্টোবর ৪, ২০২৫

দশমীর বিকেলে টর্নেডো, লন্ডভন্ড সন্দেশখালির গ্রাম। শতাধিক পরিবার গৃহহারা। জখম ৮

আরম্ভ ওয়েব ডেস্ক
দশমীর বিকেলে টর্নেডো, লন্ডভন্ড সন্দেশখালির গ্রাম। শতাধিক পরিবার গৃহহারা। জখম ৮

দশমীর বিকেলে মুহূর্তের ঝড়ে তছনছ সন্দেশখালির গ্রাম। ভাঙল শতাধিক ঘর। উড়ে গেল ঘরের চাল, ঝড়ে উপড়ে গেল গাছ। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন সন্দেশখালি ১ ব্লকের সরবেড়িয়া–‌আগারআটি পঞ্চায়েতের পাথরঘাটা গ্রাম। ঝড়ের কবলে পড়ে জখম  অন্তত ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। বিজয়ার উৎসব ছেড়ে ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় গেলেন বিধায়ক সুকুমার মাহাতো।

বৃহস্পতিবার, দশমীর দিন বিকেল ৪ টে নাগাদ আকাশ কালো হয়ে আসে। আচমকা গোঁ গোঁ শব্দে ধেয়ে আসে হয় টর্নেডো। মিনিট খানিক স্থায়ী হয়েছিল ঝড়। তাতেই প্রায় ১০০ বাড়ি ভেঙে সম্পূর্ণ ও আংশিক ভেঙে যায়।  বৈদ্যুতিক খুঁটি ভেঙে  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকা। ঝড়ের সময়  উনুনের আগুন থেকে এক গৃহবধূর শাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হন। আরও ৩ গ্রামবাসী  ঘরের চাল চাপা পড়ে আহত হয়ে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানায়, আহত  সেরিনা বিবি, মমতাজ বিবি, মাম্পি মন্ডল সহ বাকিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ঝড়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক সুকুমার মাহাতো,  বিডিও সায়ন্তন সেন, ন্যাজাট থানার ওসি ভারত প্রসূন পুরকাইত। তাঁরা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন। দুর্গতদের  ত্রিপল, শুকনো খাবার দেন। পরে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক  নিরাপদ সরদার ঘটনাস্থলে যান। তাঁরা এদিন এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা খতিয়ে দেখেন। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রিপল দেওয়া হয়েছে। সন্দেশখালির   বিডিও সায়ন্তন সেন বলেন, ‘‌পলিথিন দেওয়া হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে জেলা প্রশাসনকে তথ্য দেওয়া হবে, ক্ষতিপূরণের জন্য যেমন যা নির্দেশ আসবে, সেই মতো এলাকায় ক্ষতিপূরণ দেওয়া হবে।’‌ বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‌ঝড়ের খবর পাওয়া মাত্রই এলাকায় এসে মানুষদের সুবিধা অসুবিধার কথা শুনেছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে।’‌ প্রাক্তন বিধায়ক , সিপিএম নেতা নিরাপদ সর্দার অভিযোগ করেন, ‘‌এই অবস্থার মধ্যেও শাসক দল ত্রাণ নিয়ে রাজনীতি করছে।  শতাধিক বাসস্থান ভেঙে গেছে । প্রমাণ হয়ে গেল আবাস যোজনার ঘরে সবার কাছে পৌঁছায় নি।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!