- এই মুহূর্তে বি। দে । শ
- আগস্ট ২৩, ২০২৫
নিউ ইয়র্কে বাস দুর্ঘটনার কবলে ভারতীয় পর্যটক, নিহত ৫
নিউ ইয়র্ককে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হলেন ৫ পর্যটক। নায়াগ্রা জলপ্রপাত পরিদর্শন করে নিউ ইয়র্ক সিটিতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকবোঝাই বাসটি। বাফেলো থেকে ৪০ কিলোমিটার পূর্বে এই দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে ভারত, চীনা এবং ফিলিপাইন্সের পর্যটক ছিলেন।
পর্যটকদের নিয়ে বাসটি একদিনের ভ্রমণে কানাডার সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত পরিদর্শনে গিয়েছিল। ফেরার পথে পেমব্রোকের কাছে হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢালু জমিতে উল্টে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যে নেমে পড়ে। ছুটে আসে পুলিশ। উদ্ধার কার্যে বিমান অ্যাম্বুলেন্স পরিষেবা কাজে লাগানো হয়ে। আটটি হেলিকপ্টাররও ব্যবহার করা হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটিতে ৫৪ জন যাত্রী ছিলেন।
নিউ ইয়র্ক রাজ্যের পুলিশ কমান্ডার মেজর আন্দ্রে রে বলেন, ‘চালক বিভ্রান্ত হয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও বাসটি নিয়ন্ত্রম নিয়ে আসতে পারেননি। ফলে বাসটি উল্টে যায়।’ গাড়ির চালকের নেশাগ্রস্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিন। রে আরও বলেন, ‘আহত যাত্রীদের এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের সঙ্গে কথা বলার জন্য ঘটনাস্থলে অনুবাদকদের পাঠানো হয়েছিল।’
পুলিশের এক মুখপাত্র জানান, ‘বাসের চালক বেঁচে রয়েছেন ও ভাল আছেন। আমরা তাঁর সঙ্গে কথা বলেছি। বাসটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল, সে ব্যাপারে চালক আমাদের জানিয়েছেন। সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। রাজ্যের গভর্নর ক্যাথি হোচুল বলেন, ‘আমরা রাজ্য পুলিশ এবং স্থানীয় কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। যারা উদ্ধার কাজে এগিয়ে এসেছে এবং সংশ্লিষ্ট সকলকে সহায়তা প্রদান করছে, তাদের সঙ্গে কথা বলেছি।’ দুর্ঘটনার পর রক্ত ও অঙ্গ দাতা নেটওয়ার্ক কানেক্ট লাইফ আহতদের সাহায্যে এগিয়ে আসে। বিমান অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী অলাভজনক সংস্থা মার্সি ফ্লাইটের সভাপতি মার্গারেট ফেরেন্টিনো সংবাদ মাধ্যমকে বলেন, ‘উদ্ধারকাজে আটটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।’
❤ Support Us








