- খাস-কলম পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
- এপ্রিল ৩০, ২০২৩
হ্যারি ও আমরা
হ্যারি বেলাফন্তের মোহ, বিশ্বাসের মোহ। তাঁর গান,আমাদের গান। আমরা মানে,যারা ভাবি মানুষের দুঃখ ঘুচবে। তাই কি হয়। নতুন দুঃখ জন্মায়। আবার হ্যারির জন্ম হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। বাতাসে বারুদের গন্ধ, রক্তের ধারা শুকোয়নি। রয়েছে। এক সতেরো বছরের যুবক, কৃষ্ণাঙ্গ যুবক পৃথিবীর পথে হাঁটছে। কে চিনতেন তাঁকে? চেনার কথাও নয়। কত কৃষ্ণাঙ্গ তখন আমেরিকায়। শোষণের বিরুদ্ধে লড়াই।
পৃথিবীর সেই গভীর অসুখ,সাদা- কালো চামড়ার এখনো শেষ হয়নি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলে, ফুটবল বিশ্বকাপে কালো চামড়াকে প্রমাণ করতে হয় ,আমরাও পারি।
সবাই জানেন,পানশালায় গান গেয়ে গিটারিস্ট বেলাফন্তের ক্রমিক উত্থান। মানে প্রমাণ করা,আমরা জানি। আমরা পারি।
হ্যারির গান তো শুনেছেন লক্ষ লক্ষ পৃথিবীবাসী।
আজ,আগামী হাজার হাজার বছর শুনবে মানুষ।
হ্যারির এই উক্তিটা শুনুন।
Without the rebellious heart, without people who understand that there’s no sacrifice we can make that is too great to retrieve that which we’ve lost, we will forever be distracted with possessions and trinkets and title. …
♦ দুই ♦
লোকটা ভীষণ জেদি। নাহলে কেউ সাদা চামড়া অধিকৃত স্টেডিয়ামে বলে.. just for the audience! এবং শ্রোতারা যেন এই নির্দেশের অপেক্ষায় ছিলেন।
But I’m sad to say I’m on my way
Won’t be back for many a day
My heart is down
My head is turning around…
♦ তিন ♦
আমরা যারা এখন ধূসর বয়সে পৌঁছেছি,বেলাফন্তে আমাদের আশ্রয় ছিলেন।
যারা দূরের মফস্বলের বা ঘোর শহরের বাসিন্দা,তাদের জন্য সংবেদ ছিল, ‘গ্ৰামের পথ বেয়ে মেয়ের দল/ যেত কাঁকন বাজিয়ে পায়ে রূপোলী মল..’
মানে ,জামাইকা ফেয়ারওয়েল তখন কত ধরণের অনুবাদ হয়েছে! মাটিল্ডা। ব্যানানা বোট সং..
সবাই শুনেছেন।
একসময় হ্যারি বলেছিলেন…
You can cage the singer but not the song. ..
♦ চার ♦
হ্যারি এক চিরস্মরণীয় অনুভূতি মালা।
তার লয় বা ক্ষয় হয় না।
♦—♦
❤ Support Us








