- দে । শ
- এপ্রিল ৬, ২০২৩
ত্রিধারায় অসীমের আশীর্বাদ ! রবিবার, ক্লাব প্রাঙ্গনে দিনভর স্বাস্থ্যমেলা। নিখরচায় দেহপরীক্ষা, বিনামূল্যে ওষুধ
৯ এপ্রিল রবিবার সকাল ৯ টা থেকে দিনভর স্বাস্থ্যমেলার আয়োজন করছে বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য কারিগর ত্রিধারা সম্মিলনী ক্লাব। ক্লাবের প্রাণ পুরুষ দেবাশিস কুমার জানিয়েছেন, কলকাতার বড়ো বড়ো হাসপাতালের প্রাজ্ঞ আর বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা শিবিরে যোগ দেবেন এবং নিখরচায় রোগীদের চিকিৎসা করবেন। কার্ডিওলজি, ইসিজি, নিউরোলজি, ইউরোলজি, নেফ্রোলজি, মেডিসিন, ডেণ্টাল, অর্থোপেডিক, গাইনি, সাইকিয়াট্রি, ডারমেটোলজি, ডায়বেটোলজি থেকে শুরু করে এণ্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএন্ট্রোলজি , পেডিয়াট্রিক, অঙ্কলজি, ইএনটি, সার্জারি, হেমাটোলজি সংক্রান্ত যাবতীয় অসুখের যথাসম্ভব নিঁখুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এক্স-রে আর রক্ত পরীক্ষায় হবে। কাউকে চিকিৎসা বা পরীক্ষা-নিরীক্ষার খরচ দিতে হবে না। দেবে ত্রিধারা সম্মিলনী। বিনামূল্যে ওষুধও সরবরাহ করবে। রোগীদের, ৯ এপ্রিল রবিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। ৯১৬৩২৫৩৭৫১ অথবা ৭৯৮০৫৯৯২০৬ ফোন নম্বরে যোগাযোগ অসুস্থ ব্যক্তি কিংবা তাঁর পরিবারের কেউ যোগাযোগ করতে পারেন।
বলা জরুরি, কেবল উৎসব কিংবা সামাজিক-ধর্মীয় অনুষ্ঠান পালনে সীমাবদ্ধ নয় ত্রিধারার কর্মসংস্কৃতি। প্রতিভার সন্ধানে, দুঃস্থের সাহয্যে সবসময় উন্মুক্ততার দরজা। পুজোয়, নববর্ষবরণকে ঘিরে ক্লাবে বহুমুখী সংস্কৃতির যে স্রোত এসে মহাস্রোত তৈরি করে, তা বাংলার নবায়নের পরিসরে অপূর্ব দৃষ্টান্ত। সমস্ত ক্ষুদ্রতাকে অস্বীকার করে, জয় করে সামাজিক দায়বদ্ধতাকে যে অপার বিস্ফারিত দৃষ্টিতে গ্রহণযোগ্যতার আসনে বসিয়ে রেখেছে ত্রিধারা, তা নাগরিক কলকাতার অনেকানেক শূন্যতাকে, পূর্ণতার দৃশ্য-অদৃশ্য মূর্তি দিয়ে সাজিয়ে তুলছে। কথা আর বাণীতে নয়, বাস্তবের রুক্ষভূমিতে।
❤ Support Us






