Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৬, ২০২৩

ষষ্ঠ তপশিলের দাবি নিয়ে এবার কংগ্রেসের দুয়ারে এনডিএ সঙ্গী জিএনএলএফ। রাহুলের সঙ্গে বৈঠক পাহাড়ের দুই নেতার

আরম্ভ ওয়েব ডেস্ক
ষষ্ঠ তপশিলের দাবি নিয়ে এবার কংগ্রেসের দুয়ারে এনডিএ সঙ্গী জিএনএলএফ। রাহুলের সঙ্গে বৈঠক পাহাড়ের দুই নেতার

২০২৪ -এর লোকসভা নির্বাচনে বাংলায় ঘর গোছাতে অমিত শাহ যখন কলকাতায় বিজেপির কোর কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করছেন, তখন পাহাড়ের দুই নেতা দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে। ভোটের আগে পাহাড়ে শক্তি বাড়াতে চাইছে কংগ্রেস৷ এই বৈঠক থেকে সেই ইঙ্গিতই মিলল মঙ্গলবার৷ পাহাড়ের এই দুই নেতার কংগ্রেস যোগ দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ আর এই দুই নেতার মধ্যে একজন বিজেপির সহযোগী দলের এক নেতাও রয়েছেন৷

মঙ্গলবার রাহুল গান্ধির সঙ্গে দেখা করলেন দার্জিলিংয়ে বিজেপির সহযোগী দল জিএনএলএফ-এর সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী৷ দুজনের মধ্যে দিল্লিতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে দীর্ঘক্ষণ কথা হয়। জানা গেছে, বৈঠকে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরিও। রাহুল গান্ধীর কাছে স্মারকলিপি দিয়ে  দার্জিলিংয়ে ষষ্ঠ তপশিল লাগু করার উদ্যোগ নেওয়ার আর্জি জানিয়েছে জিএনএলএফ ।প্রসঙ্গত, এই বিলটিকে ২০০৫ সালে লোকসভায় পেশ করে সংসদের স্থায়ী কমিটিতে পাঠানো হয়। রাহুল গান্ধি ফের এই বিল নিয়ে লোকসভায় সক্রিয় হওয়ার আশ্বাস দিয়েছেন। জিটিএ-র সাংবিধানিক বৈধতা নিয়ে কলকাতা হাইকোর্টে জিএনএলএফের প্রয়াত সুপ্রিমো সুবাস ঘিসিং যে মামলা দায়ের করেন তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।পাশাপাশি এদিন রাহুলের সঙ্গে দেখা করেন সম্প্রতি দার্জিলিংয়ে জনপ্রিয় দল হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ডও৷

এখন বিজেপি সাংসদ আছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে সেই আসনে তৃণমূল তেমন লড়াই দিতে পারবে না বলেই মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল৷ কিন্তু সেখানে দাঁড়িয়ে বিজেপির জোট সঙ্গী জিএনএলএফ ও হামরো পার্টি যদি কংগ্রেসের পাশে এসে দাঁড়ায়, তাতে হাত শিবিরের জোট অনেকটাই শতি বাড়াতে পারবে পাহাড়ে৷ এই মুহূর্তে পাহাড়ের রাজনৈতিক অবস্থা যা তাতে মনে করা হচ্ছে, হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড ও জিএনএলএফ প্রধান মহেন্দ্র ছেত্রী কংগ্রেসের হাত ধরলেও ধরতে পারেন৷ এর আগে বিনয় তামাং কংগ্রেসে যোগ দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে৷

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!