Advertisement
  • দে । শ
  • মে ৫, ২০২৩

পতাকা ছিনিয়ে নেওয়ার শাস্তি স্বরূপ রাশিয়ার প্রতিনিধির মুখে ইউক্রেনিয় প্রতিনিধির ঘুষি

আরম্ভ ওয়েব ডেস্ক
পতাকা ছিনিয়ে নেওয়ার শাস্তি স্বরূপ রাশিয়ার প্রতিনিধির মুখে ইউক্রেনিয় প্রতিনিধির ঘুষি

কৃষ্ণসাগর সংলগ্ন দেশগুলির একটি বৈঠক চলার সময় ইউক্রেনের একজন প্রতিনিধি রাশিয়ার একজন প্রতিনিধির মুখে সজোরে ঘুষি মারলেন। এই ঘুষি মারার কারণ ওই রাশিয়ান প্রতিনিধি ইউক্রেনিয় পতাকা ছিনিয়ে নিয়েছিলেন। আলেকজান্ডার মারিকোভস্কি ফেসবুকে নিজের এই ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি নিজে রাশিয়ান ওই প্রতিনিধিকে ঘুসি মেরে নিজেদের অর্থাৎ ইউক্রেনের হলুদ নীল পতাকাটি  পুনরায়  ছিনিয়ে নিচ্ছেন। তুরস্কে এই ঘটনাটি ঘটেছে আঙ্কারার পার্লামেন্ট বিল্ডিংয়ের হলওয়েতে। ব্ল্যাক সি ইকনোমিক কর্পোরেশনের সম্মেলন চলাকালীন এই ঘটনাটি ঘটেছে।
ঘটনার দিন সকাল বেলা কিছু ইউক্রেনের প্রতিনিধি পার্লামেন্ট ভবনের সিকিউরিটি গার্ডের সাথে একটি হালকা ঝামেলায় জড়িয়ে পড়েন।  রাশিয়া ফ্ল্যাগের পাশেই নিজেদের ফ্ল্যাগ রেখেছিলেন বলেই ইউক্রেনিয়দের সঙ্গে এই ঝামেলা হচ্ছিল।  এই সময় রাশিয়ার একজন মহিলা প্রতিনিধি সম্মেলনস্থলে বক্তব্য রাখছিলেন। এই বিশৃংখলার ছবি তুরস্কের পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় পার্লামেন্টের তরফে। পার্লামেন্টের অধ্যক্ষ মুস্তাফা শেনথোপ জানান, তিনি সর্বতোভাবে বিশৃংখল আচরণের বিরোধিতা করছেন, তুরস্ক যে রকম শান্তির আবহ তৈরি করার চেষ্টা করছে খাই ঘটনা তার পরিপন্থী।

প্রসঙ্গত 13 টি দেশের মিটিং যখন চলছিল তুরস্কে চলছিল তখন রাশিয়ার আক্রমণ কিন্তু অব্যাহত ছিল ইউক্রেনের ক্যাপিটাল কিয়েভের উপর। তবে এই মুহূর্তে এই বিধ্বংসী যুদ্ধ ইউক্রেনের রাজধানী কিয়েভ, সেখানকার ঘরবাড়ি, মানুষ, প্রাকৃতিক সম্পদ  সবকিছু শেষ করে দিচ্ছে, এখনও যুদ্ধ থামার জন্য শান্তির বার্তা সেখানে দেওয়া হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!