- দে । শ
- নভেম্বর ১৮, ২০২২
কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে পাকিস্তানের তীব্র নিন্দা ভারতের
বৃহস্পতিবার জাতিসংঘের বিতর্কের সময় কাশ্মীর ইস্যুটি উত্থাপন করার জন্য পাকিস্তানের নিন্দা করেছে ভারত। এবং ‘মিথ্যাকে সামনে এগিয়ে দেওয়ার মরিয়া প্রচেষ্টা’ বলে অবিহিত করেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় পাকিস্তানের প্রতিনিধি দাবি করেন, জম্মু ও কাশ্মীর তাঁদের অবিচ্ছেদ্য অংশ। জম্মু ও কাশ্মীর নিয়ে বিতর্কের সময় জাতিসংঘে ভারতের স্থায়ী মিশন প্রতীক মাথুর তার দীব্র প্রতিবাদ জানান। পরে তিনি বলেন, ‘পাকিস্তানের একজন প্রতিনিধি আবার জম্মু ও কাশ্মীরকে নিজেদের বলে দাবি করেছেন। পাকিস্তানের প্রতিনিধি যাই–ই বিশ্বাস করুক না কেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই রয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘বহুপাক্ষিক ফোরামের সহানুভূতি পাওয়ার মরিয়া প্রচেষ্টা করছে পাকিস্তান। তারজন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে। এটা খারাপ অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান।’
এর আগে জাতি সংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত রুচিরা কাম্বোজ জাতি সংঘের নিরাপত্তা পরিষদে ন্যায়সঙ্গত প্রতিনিধিত্বের বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে জি–৪ বিবৃতি দেন। তিনি টুইটারে জানিয়েছেন, ‘আজ আমি ইউএনজিএ–তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ন্যায়সঙ্গত প্রতিনিধিত্বের বিষয়ে জি–৪ বিবৃতি দিয়েছি।’ ব্রাজিল, জার্মানি, জাপান এবং ভারতের পক্ষে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদের সংস্কার যত দীর্ঘ হবে, তার প্রতিনিধিত্বের ঘাটতিও তত বেশি হবে।’
ভারতের স্থায়ী প্রতিনিধি জোর দিয়েছিলেন যে, নিরাপত্তা পরিষদকে পুরো সদস্যের পক্ষে কাজ করার জন্য তার চার্টার দায়িত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার সময় এসেছে। তিনি বলেন, ‘উভয় বিভাগে সদস্যপদ বাড়ানো ছাড়া এটা অর্জন করা যাবে না।’
❤ Support Us






