- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২৮, ২০২৩
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে আমল পেল না চিন-রাশিয়ার প্রস্তাব । নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণের তদন্তের দাবিতে তবুও অনড় পুতিন, জিংপিং। পক্ষে ভোট শুধু ব্রাজিলের
পক্ষেবিপক্ষে ভোটদান থেকে বিরত ছিল ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, সংযুক্ত আরব আমিরশাহী সহ ১২ দেশ।
বাল্টিক সাগরের তলা দিয়ে প্রাকৃতিক গ্যাসের নর্ড স্ট্রিম পাইপলাইন ও নর্ড স্ট্রিম পাইপলাইন, গত সেপ্টেম্বরে পরপর দুটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই থেকেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে মেরুকরণের খেলা চলছে। রাশিয়া ও চিনের অবস্থান এবিষয়ে একই। ঘটনাটি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ পর্যন্ত পৌঁছেছে। এক্ষেত্রে রাশিয়া ও চিন এবিষয়ে যে নিরপেক্ষ তদন্তের প্রস্তাব এনেছে তা রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সমর্থন পায়নি। রাশিয়ার সংবাদ সংস্থা তাস এখবর জানিয়েছে।
তাসের খবর অনুযায়ী, রাশিয়া ও চিনের আনা প্রস্তাবটি সমর্থিত হয়েছে তিনটি দেশের তরফে।যদিও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিধি অনুযায়ী এমন প্রস্তাবই অনুমোদন পাবে,যার স্বপক্ষে অন্তত ৯টি ভোট থাকবে। এই প্রস্তাবের পক্ষেবিপক্ষে ভোটদান থেকে বিরত ছিল ১২টি দেশ। এর ভিতর রয়েছে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশ। রাশিয়া, চিন ছাড়া একমাত্র ব্রাজিলই নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব সমর্থন করেছে।
গত বছর সেপ্টেম্বরে, নর্ড স্ট্রিম পাইপলাইনের বিস্ফোরণ ঘিরে রাশিয়া এবং চিন রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে যে প্রস্তাবটি তারা এনেছে, তাতে বলা হয়েছে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত এমন সব মহলকে চিহ্নিত করতে হবে তদন্তে। এজন্য রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসকে নর্ড স্ট্রিম পাইপলাইনের বিস্ফোরণ তদন্তে একটি আন্তর্জাতির স্বাধীন কমিশন গঠনের জন্যে আর্জি জানানো হয়েছে। প্রসঙ্গত, রাশিয়া চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই এই প্রস্তাবের খসড়া তৈরি করছে। তবে এর আগে এ ধরনের কোনও প্রস্তাব রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে পেশ করেনি পুতিনের সরকার।
নর্ড স্ট্রিট পাইপলাইনে বিস্ফোরণের ঘটনার পিছনে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হাত রয়েছে বলে গোড়া থেকেই দাবি করে আসছে রাশিয়া। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক সেমুর হার্শ সম্প্রতি তাঁর লেখা একটি প্রতিবেদনে দাবি করেছেন, টানা ৯ মাস বিশেষজ্ঞদের সঙ্গে পরিকল্পনার পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নর্ড স্ট্রিম পাইপলাইনে অপারেশন চালানোর সিদ্ধান্ত নেন। হোয়াইট হাউস অবশ্য প্রেসি়ডেন্ট বাইডেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদে পত্রপাঠ জানায়, প্রতিবেদনটা আগাগোড়া মিথ্যা।
এদিকে মঙ্গলবার ক্রেমলিন বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়া আন্তর্জাতিক তদন্তের দাবি থেকে সরবে না।
❤ Support Us







