Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ৮, ২০২৩

বাংলার প্রাথমিক শিক্ষায় একযোগে কাজের প্রস্তাব। মুখ্যমন্ত্রীকে ইউনেস্কোর চিঠি

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলার প্রাথমিক শিক্ষায় একযোগে কাজের প্রস্তাব। মুখ্যমন্ত্রীকে ইউনেস্কোর চিঠি

বাংলার শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে আগ্রহী ইউনেস্কো। বুধবার নবান্নে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক সংস্থা। সেখানে বলা হয়েছে,   ইন্সটিটিউট ফর লাইফ লং লার্নিং বাংলার প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত থেকে কাজ করতে চায়। নবান্ন সূত্রে খবর,  মুখ্যমত্রী এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। প্রশাসনিক কর্তাদের  বলেছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। এ সপ্তাহে আলোচনায় বসতে পারে ইউনেস্কো ও রাজ্য সরকার।  

ইউনেস্কো স্বীকৃত সংস্থা  ইন্সটিটিউট ফর লাইফ লং লার্নিং দেশে বিদেশে শিক্ষার বিস্তারের সঙ্গে যুক্ত। প্রাথমিক শিক্ষায় ক্ষেত্রে পড়ুয়াদের প্রয়োজনীয় জিনিসপত্র  সম্পর্কে দরকার মতো পরামর্শ ও সুপারিশ দেয় তাঁরা।শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্পর সুফল সঙ্গে নিয়ে আগামী দিনে  বুনিয়াদি শিক্ষায় কাজ করতে আগ্রহী তাঁরা। এ ব্যাপারে  আলোচনার প্রস্তাব চেয়ে  চিঠি পাঠানো হয়েছে।দু পক্ষের বৈঠকের পর আগামী দিনে রাজ্যের শিক্ষাক্ষেত্রের মানোন্নয়নের ব্যাপারে  প্রয়োজনীয় কোন কোন পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে কাজ শুরু হবে ।

শিক্ষা হোক বা সমাজ- মুখ্যমন্ত্রীর বিভিন্ন  জনকল্যাণ মুখী প্রকল্প  সাধারন মানুষের সমস্যার কিছুটা সুরাহা করেছে। হাসি  ফুটিয়েছে গরীব প্রান্তিক মানুষের মুখে। আন্তর্জাতিক  সংগঠন বাংলার মুখ্যমন্ত্রী প্রবর্তিত এই প্রকল্প গুলো সম্পর্কে ওয়াকি বহাল। শিক্ষাক্ষেত্রেও একাধিক কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছে  রাজ্য সরকার। রয়েছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের মতো প্রকল্প। যাতে বহু ছাত্র-ছাত্রী উপকৃত হচ্ছে। বিষয়টি ইউনেস্কোর অজানা নয়। বাংলার প্রকল্প কন্যাশ্রী আন্তর্জাতিক মঞ্চে সেরার সম্মান পেয়েছে। এমনকি,  রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও রাজ্যের প্রাথমিক শিক্ষা প্রশংসিত হয়েছে কেন্দ্রীয় সমীক্ষায়। রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনার মাঝেই  এক অনন্য স্বীকৃতি পেলে মমতা প্রশাসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!