- প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ১৭, ২০২২
উত্তরপ্রদেশ বিধানসভা ভোট, ২০২২।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ৪০৩ আসনেই প্রার্থী দেবে আম আদমি পার্টি। আপের রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং সাংবাদিকদের বলেছেন, ঘোষিত ১৫০ আসনের জন্য অনগ্রসব সমাজে প্রার্থী ৫৫। ব্রাক্ষ্ণণ ৩৬, তপসিলী ৩১, মুসলিম ১৪ । বাকি প্রার্থীদের নাম শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
সিং বলেছেন প্রার্থীদের প্রত্যেকেই শিক্ষিত। এঁদের মধ্যে ৮ এমবিএ, ৩৮ স্নাতোকোত্তর, ৪ চিকিৎসক, ৮ পিএইচডি, ৭ ইঞ্জিনিয়ার, স্নাতক ৩৯ এবং ৮ জন মহিলা।
বিজেপি প্রথম দফার জন্য ১৪৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে। এঁদের অধিকাংশই অনগ্রসর শ্রেণীর প্রতিনিধি। ১ জন শিখ। প্রত্যাশিত বাবেই মুসলিম প্রার্থীর ঘর শূন্য । সমাজবাদী জোট জাঠ ও মুসলিম প্রার্থীদের সমান গুরুত্ব দিয়েছে ।পরবর্তী প্রার্থী তালিকায় সমাজের সব স্তরের প্রতিনিধিত্ব জায়গা দেওয়া হবে, এমনটাই বাস্তব । প্রার্থী তালিকার নিরিখে আপও সমাজবাদী পার্টি এগিয়ে আছে। তাদের মধ্যে কোনো আঁতাত তৈরি হয়নি। ভোটের পর নাটকীয় ভাবে পরিস্থিতি বদলে যেতে পারে এবং সঙ্কট বাড়বে বিজেপির রাজনৈতিক অস্থিত্বের । ধর্ম, মন্দির, ধর্মীয় বিদ্বেষ চাঙ্গা করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়, একথা বিজেপির কেন্দ্রীয় নেতূত্ব বুঝতে পারছে । একের পর এক অনগ্রসর শ্রেণীর মন্ত্রী ও বিধায়কদের দল ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগদান অশণি সঙ্কেত ডেকে আনবে। ব্যাপক ভাবে কোনো একদিকে বিরোধী ভোট মেরুকরণ তৈরি হলে ধর্মীয় মেরুকরণের স্লোগান ভেসতে যাবে। এটাই কি উত্তরপ্রদেশে আগামী বিধানসভার ইঙ্গিত? পাঞ্জাবেও এরকম পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কংগ্রেস সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে । আপ চুপ করে বসে নেই । অমরেন্দ্র নিজে দল গড়েছেন। কূষক নেতারা বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়ায় গেরুয়া শিবিরে যতটা সংহত হওয়ার কথা, তা হয়ে উঠছে না। দ্বিতীয়ত, কেন্দ্রীয় বিজেপির অনেকেই যোগী আদিত্যনাথের প্রত্যাবর্তন চাইছেন না। এসব কারণেই উত্তরপ্রদেশে বিজেপির রাজনৈতিক হিন্দুত্বের পতন সম্ভবত অবশ্যম্ভাবী ।
❤ Support Us








