Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ৩০, ২০২২

ইউপিএসসি সিভিল সার্ভিসে মেয়েদের জয়জয়কার, শীর্ষে জেএনইউর প্রাক্তনী শ্রুতি শর্মা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউপিএসসি সিভিল সার্ভিসে মেয়েদের জয়জয়কার, শীর্ষে জেএনইউর প্রাক্তনী শ্রুতি শর্মা ।

দিল্লির জওহরলাল নেহরু পড়ুয়াদের সাফল্য বারবার নজর কেড়েছে দেশবাসীর। এবারও ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শ্রুতি শর্মা জেএনইউরই প্রাক্তনী। স্বাভাবিকভাবেই তাঁর এই সাফল্য দিল্লির এই বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক জুড়ে দিল।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিসের ফাইনাল রেজাল্ট ২০২১ ঘোষণা হয়েছে। ইউপিএসসি-র অফিশিয়াল সাইট http://upsc.gov.in-এ গিয়ে সিভিল সার্ভিস ফাইনাল রেজাল্ট দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

পরিসংখ্যান বলছে, চলতি বছর সেরা তিনটি পদই মেয়েদের দখলে গিয়েছে। শ্রুতি সেন্ট স্টিফেনস কলেজ ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া আবাসিক কোচিং অ্যাকাডেমিতে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন ।

প্রথম স্থান – শ্রুতি শর্মা ,দ্বিতীয় স্থান- অঙ্কিতা আগরওয়াল, তৃতীয় স্থান – গামিনী সিঙ্গলা । চতুর্থ স্থান – ঐশ্বর্ষ ভার্মা । পঞ্চম এবং স্থানে উত্তর্ক দ্বিবেদী, যক্ষ চৌধুরী । সপ্তম আর অষ্টম স্থানাধীকারি — সম্যক এস জৈন, ইশিতা রাঠি । নবম স্থান – প্রীতম কুমার, হরকিরাত সিং রনধাওয়া দশম স্থানে।

কবে হয়েছিল পরীক্ষা ?
ইউপিএসসি সিএসই প্রিলিমিনারি পরীক্ষা গত ১০ অক্টোবর, ২০২১ এ অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর প্রকাশিত হয়েছিল । ২০২০ সালের ৭ থেকে ১৬ জানুয়ারি মেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল । এর ফলাফল ঘোষণা হয়েছিল ১ মার্চ, ২০২২ তারিখে । ছিল পরীক্ষার শেষ রাউন্ডের সাক্ষাৎকার শুরু হয়েছিল ৫ এপ্রিল । যা ২৬ মে শেষ হয়েছে । এরপরই ফলাফল ঘোষণা করল ইউপিএসসি ।

ইউপিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন – upsc.gov.in.
এবার হোমপেজে, ‘UPSC Civil Services Result 2021 – Final Result’ এ ক্লিক করুন ।
নির্বাচিত প্রার্থীদের বিবরণ সহ একটি পিডিএফ ফাইল দেখতে পাবেন।
সর্বভারতীয়স্তরের প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় পাশ করেছেন ৬৮৫ জন। তাঁদের মধ্যে প্রথম চারজনই মহিলা। সাফল্যের নিরিখে এবার পুরুষদের টেক্কা দিয়েছেন মেয়েরা।

ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে তিনি লেখেন, ‘সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা। আমরা যখন দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, সেই গুরুত্বপূর্ণ সময়ে এই নবপ্রজন্ম আমলা হিসেবে দেশের সেবায় নিজেদের নিয়োগ করছেন। ভবিষ্যতের জন্য তাঁদের অনেক শুভেচ্ছা ।’


❤ Support Us
error: Content is protected !!