- এই মুহূর্তে দে । শ
- মে ১৮, ২০২৩
প্রধানমন্ত্রীর মার্কিন সফরের পূর্বে বাইডেন প্রশাসনের সৌহার্দ্য বার্তা, মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রী তাহাউরকে দিল্লির হাতে তুলে দেবে আমেরিকা
২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূল ষড়যন্ত্রী তাহাউর রানাকে নিজেরদে হেফাজতে পাবে ভারত। তিন বছর আগে পাক বংশোদ্ভূত ব্যবসায়ীকে প্রত্যর্পণের জন্য আমেরিকার আদালতে আবেদন জানিয়েছিল ভারত। ক্যালিফোর্নিয়ার জেলা আদালত তা মঞ্জুর করেছে। বাইডেন প্রশাসনও কুখ্যাত অপরাধীকে ফিরিয়ে দিতে তৎপর।
কানাডার নাগরিক তাহাউর এখন কারাবন্দী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, লস্কর-এ- তৈবার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। তাঁদের সঙ্গে হাত মিলিয়েই ২০০৮ সালে মুম্বাই হামলার সময় ছক কষেছিলেন তিনি। । বিতর্কিত কার্টুন কাণ্ডের জেরে তাঁকে শিকাগো থেকে গ্রেফতার করা হয়েছিল। দোষী সাব্যস্ত হলে, ২০১১ সালে তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে, ২০২০ সালে ভগ্ন স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। কিন্তু ভারত তাকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানায়। গত মাসে এ আবেদন জানানো হলেও তা খারিজ করে দেওয়া হয়। বুধবার বিচারপতি জ্যাকলিন চুলজিয়ান তার ৪৮ পাতার রায়ে জানিয়েছেন, তাহাউরের বিরুদ্ধে মুম্বাই হামলার সঙ্গে যুক্ত থাকার পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে। তাই ভারতের আবেদন যুক্তিসঙ্গত।
পাক গোয়েন্দা সংস্থা আইএসআই -ইয়ের পরিকল্পনাতেই রানা ২৬/১১ কাণ্ডে সক্রিয় ভূমিকা নিয়েছিল। আজমল কাসভদের হামলাকে কার্যকর করতে তিলে তিলে নিখুঁত ছক কষেছিল সে।প্রকৃতপক্ষে সে ছিল পাক সেনায় কর্মরত একজন চিকিৎসক। পরে কানাডার নাগরিকত্ব নিয়ে সে দেশে বাস করতে শুরু করে। মূলত সে ছিল ‘বেসরকারিভাবে’ নিযুক্ত আইএসআইয়ের একজন বিশ্বস্ত চর। অর্থাৎ বেতন না পেলেও সব রকমের সুবিধা ও মদত সে চাইলেই আইএসআই-এর থেকে পেত। জিজ্ঞসাবাদ চলাকালীন মুম্বই হামলার সঙ্গে রানার যোগ ধরা পড়ে। জানা যায়, মুম্বাই হামলার আরেক ষড়যন্ত্রী হেডলির সঙ্গে মুম্বইয়ে একটি ভুয়ো অভিবাসন দপ্তর খুলেছিল সে।
আগামী মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফর। সেখানে রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। হোয়াইট হাউসে নৈশভোজন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে ছাব্বিশ এগারোর অন্যতম চক্রী তাহাউর রানার ভারতে প্রত্যর্পণের অনুমতি দেওয়া দুদেশের কূতনৈতিক সম্পর্কের ভিতকে আরো মজবুত করবে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা।
❤ Support Us






