- স | হ | জ | পা | ঠ
- মে ৫, ২০২৩
মাতৃগর্ভে শিশুর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার, মার্কিন চিকিৎসকদের অভূতপূর্ব কৃতিত্বে স্তম্ভিত বিশ্ব
চিকিৎসাবিজ্ঞানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরল নজির। গর্ভস্থ শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার করে অসামান্য কৃতিত্বের পরিচয় দিলেন সে দেশের চিকিৎসকরা। বিশ্বে এমন ঘটনা এই প্রথম। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে বাচ্চা ও তার মা উভয়ই সুস্থ রয়েছেন।
অভূতপূর্ব এ কীর্তি স্থাপন করেছেন বস্টোনের নারী শিশু হাসপাতালের চিকিৎসকরা। স্থানীয় সংবাদ সূত্রে জানা যাচ্ছে, পাঁচ মাসের এক গর্ভবর্তী মহিলা রুটিন চেকাপের জন্য জন্য চিকিৎসাকেন্দ্রে কয়েক দিন আগে এসেছিলেন। বরাবরের মতো আল্ট্রা সাউণ্ড প্রযুক্তি ব্যবহার করে বুঝতে পারেন শিশুর রক্ত সঞ্চালন সংক্রান্ত কোনো একটি সমস্যা রয়েছে। বিষয়টি পরীক্ষা করতে গিয়ে তাঁরা দেখতে পান, মাতৃজঠরে থাকা বাচ্চাটি গ্যালেন অফ ম্যালফর্মেশন নামক বিরল এক উপসর্গে আক্রান্ত।
রোগটি কী সে সম্পর্কে জানাতে গিয়ে চিকিৎসকরা বলেছেন, আমাদের রক্তবাহগুলো মস্তিষ্ক থেকে রক্ত হৃৎপিণ্ডে সঞ্চালিত করে। কিন্তু এ বিরল সমস্যা দেখা দিলে পুরো প্রক্রিয়াটি ব্যাহত হয়। ফলে ধীর গতির রক্ত সঞ্চালনের কারণে শিরার ওপর চাপ বাড়ে। যা একাধিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্ম দেয়। অধিকাংশ ক্ষেত্রে এ রোগ সেরে ওঠার সম্ভাবনা খুব কমই থাকে। শিশুদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল, জন্মের পর সঙ্গে সঙ্গেই বিকল হয়ে পরে হৃদযন্ত্র ও মস্তিস্কে ক্ষত সৃষ্টি হয়। সাধারণত দেখা যায়, ৫০ থেকে ৬০ শতাংশ বাচ্চাই এ অস্বাভাবিকতা দেখা দিলে অসুস্থ হয়ে পড়ে। মৃত্যুর হার ৪০ শতাংশ। কিন্তু যারা বেঁচে থাকে তাঁদের অর্ধেকই স্নায়বিক জটিলতায় ভুগতে থাকে। এ কারণে গর্ভে থাকা কালীন অবস্থায় শিশুটির চিকিৎসা করা প্রয়োজন হয়ে পড়ে ।বাচ্চাটির মস্তিষ্কে যখন তাঁরা শল্য চিকিৎসা করেন। তখন অত্যন্ত সন্তর্পণে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেন । যাতে কোনো জটিলতা পরে না তৈরি হয়। কোনো বিরূপ প্রভাব না পড়ে মায়ের স্বাস্থ্যে সেদিকেও খেয়াল রাখা হয়। শেষ পর্যন্ত দীর্ঘ নিরলস প্রচেষ্টায় আসে সাফল্য।
❤ Support Us








