- দে । শ
- এপ্রিল ২৫, ২০২৩
বিরোধীদের মশকরা উড়িয়ে দিয়ে বাইডেন, আশিতেও আসব
২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী বছরেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন জো বাইডেন। মঙ্গলবার একথা জানালেন নিজেই। অশিতিপর বাইডেনের আগে এই বয়সের কোনও রাজনীতিক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে্ দায়িত্বভার সামলাননি।২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জো বাইডেন।
জো বাইডেন এপ্রসঙ্গে তিন মিনিটের একটু বেশি সময়ের একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। ওই ভিডিয়ো শুরু হচ্ছে ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ছবি দিয়ে। ওই ভিডিয়োতে বাইডেন বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, প্রতিটি প্রজন্মের কাছে এমন একসময় আসে যখন তাঁদের গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হয়। কেবল তাই নয়, মৌলিক স্বাধীনতার দাবির স্বপক্ষেও একইসঙ্গে দাঁড়াতে হয়েছে। এসব কারণেই আমি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবো।
ভিডিয়োয় বাইডেন বলেছেন, আমেরিকানদের কাছে স্বাধীনতা কিংবা ব্যক্তিগত স্বাধীনতাই হল মৌলিক বিষয়। এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি গণতন্ত্রের পক্ষে লড়ছি, লড়াই করছি মার্কিনিদের অধিকার রক্ষায়। এও বিশেষভাবে দেখা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ যেন ভেদাভেদ কিংবা বৈষম্যের শিকার না হন।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের সমালোচনায় বাইডেন বলেছেন, গত চার বছর ধরে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। দেশের আত্মার জন্যে লড়ছি। সেই লড়াই এখনও জারি আছে। এই কাজ শেষ করতে হবে। আমি এও জানি যে, আমরা পারবো। একারণেই ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফের লড়বেন বলে জানিয়েছেন বাইডেন। প্রসঙ্গত, এর জেরে ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই হতে চলেছে জো বাইডেনের বনাম আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের।
৮০ বছর বয়স্ক বাইডেনের বয়স নিয়েও মার্কিন মুলুকে মশকরা চলছে। বাইডেনের মতো বয়স্ক ব্যক্তির প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকানরা। এব্যাপারে ডেমোক্ৰ্যাটদের মত উল্টো। ডেমোক্র্যাটদের দাবি, বাইডেনের দীর্ঘ অভিজ্ঞতা ফের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের ক্ষেত্রে সহায়ক হবে।
❤ Support Us





