Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৫, ২০২৩

চিনা আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাশ। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, ঘোষণা সেনেটরদের

আরম্ভ ওয়েব ডেস্ক
চিনা আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাশ। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, ঘোষণা সেনেটরদের

ভারতের পূর্ব প্রান্তে লাল ফৌজের অতিসক্রিয়তার বিরুদ্ধে প্রস্তাব আনল মার্কিন সেনেট। সেখানে বলা হয়ছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ম্যাকমোহন রেখাই ভারত ও চিনের মধ্যে প্রকৃত আন্তর্জাতিক সীমানা। এখানে সামরিক কার্যকলাপ স্থিতাবস্থা ভঙ্গ করে, যা কখনই কাম্য নয়।

বুধবার মার্কিন সেনেটে দুই দলের যৌথ প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবের ওপর আলোচনার শুরুতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসী কার্যকলাপের সমালোচনা করেন মার্কিন সেনেটর জেফ মার্কলে এবং বিল হ্যাগার্টি। দুজনের সীমান্ত সংকটে ভারতের পাশে থাকার কথা ঘোষণা করেন। পরে, দ্বিদলীয় প্রস্তাবে বলা হয়, তাঁরা প্রশ্নাতীতভাবে মনে করেন অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা লঙ্ঘনের জন্য চিন দায়ী। বিতর্কিত মানচিত্র প্রদর্শন করে, সীমান্ত এলাকায় সামরিক নির্মাণ কার্য চালিয়ে তারা শান্তিপূর্ণ পরিস্থিতিতে বিঘ্ন ঘটিয়েছে।

সেই সঙ্গে, তাঁরা প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রযুক্তিগত ক্ষেত্রে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত করবার ওপর জোর দিয়েছেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাতে কোয়াড ভুক্ত দেশগুলো মুক্ত বাণিজ্যে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লাল ফৌজের আগ্রাসনের বিরুদ্ধে   ভারতের কার্যকলাপেরও প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, প্রতিরক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় যাবতীয় সাহায্য করতে প্রস্তুত পেন্টাগন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!