- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১০, ২০২২
প্রথম দফায় ভোট প্রয়োগে শৈথিল্য, হার যথেষ্ট কম । ইভিএম বিভ্রাটের অভিযোগ তুলে কমিশনকে তোপ অখিলেশের ।
উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটে বেলা ৩টে অবধি ভোট পড়ল ৪৮ শতাংশ । শতকরা হারের নিরিখে খুবই কম । পশ্চিম ইউপির জাঠ ও মুসলিম বলয়ে আজ ৫৮ আসনের ভোট গ্রহণ চলছে । এই অঞ্চলে সমাজবাদী পার্টি ও বিএসপির সামাজিক ভিত অপেক্ষাকূত শক্ত হলেও গত বিধানসভা ভোটে সাম্প্রদায়িক সমীকরণ তৈরি করে বিজেপি সংখ্যা গরিষ্ঠ আসন দখল করে নেয় । এবার গেরুয়া শিবিরের বিভাজনকে নাকচ করে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছেন ভোটাররা । বিজেপি যথাসম্ভব কৌশল বদলেছে । তবু পার পাবে কিনা, বলা মুশকিল । প্রথম দফার ভোটেই এখানে-ওখানে ইভিএম বিভ্রাটের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন অখিলেশ যাদব ।
এদিকে ভোটের দিন সকালে বাংলাকে কাশ্মীরের সঙ্গে তূলনা করে উস্কানি জুড়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তাঁর এ বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন বাংলার বিভিন্ন দলের নেতারা । প্রদেশ কংগ্রেসের সভাপতি আর লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেছেন, ‘যোগীর মন্তব্যে প্রমাণিত হল উত্তরপ্রদেশ অধমপ্রদেশে পরিণত হয়েছে।’ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, বঙ্গবাসীর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন যোগী ।
তৃণমূল সাংসদ শান্তনু সেন সরাসরি বলেছেন, ‘হেরে যাওয়ার ভয়েই যোগীর উল্টোপাল্টা মন্তব্য করছেন ।
❤ Support Us








