Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৪, ২০২৩

দুবাইয়ে বেআইনি পাচার, মহারাষ্ট্রের বন্দরে আটক ছাগল ভেড়া বোঝাই জলযান

আরম্ভ ওয়েব ডেস্ক
দুবাইয়ে বেআইনি পাচার, মহারাষ্ট্রের বন্দরে আটক ছাগল ভেড়া বোঝাই জলযান

মহারাষ্ট্র থেকে দুবাইয়ে কয়েক হাজার ছাগলভেড়া জলযানে চাপিয়ে বেআইনিভাবে দুবাইয়ে পাচারের চেষ্টায় ছিল পাচারকারীরা। পুনের শুল্ক দফতরের তৎপরতায় বমাল সমেত ধরা পড়ে গেল পাচারকারীরা। সূত্রের খবর, সোমবার মহারাষ্ট্রের বিজয়দুর্গ বন্দর থেকে সাড়ে তিনহাজার গরুছাগল পাচার করা হচ্ছিল দুবাইতে।

শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, শুল্ক দফতরের কমিশনারেটে গোপন সূত্রে খবর আসে মহারাষ্ট্রের কোঙ্কন উপকূল থেকে পাচার করা হচ্ছে কয়েক হাজার ছাগলভেড়া ভর্তি জলযান। এরপরই নড়েচড়ে বসে শুল্ক দফতর। শুল্ক দফতরের আধিকারিকদের সক্রিয়তায় ছাগলভেড়া বোঝাই ওই জলযানটি আটক করা হয়।

শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, কয়েক হাজার ছাগলভেড়া ভর্তি ওই জলযানের ওপর নজরজারি চালানোর পরে দেখা যায়, সেটি দুবাইয়ের অভিমুখে রওনা দিচ্ছে। এরপর উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ওই জলযানটির গতিরোধ করে। আটকানোর পরে জলযানটিকে মহারাষ্ট্রের আংগ্রে বন্দরে ফিরিয়ে আনা হয়।

শুল্ক দফতর সূত্রে আরও জানা গিয়েছে, ওই জলযানে তল্লাশি চালিয়ে দেখা যায়, কোনও বৈধ কাগজপত্র ছাড়াই যে সাড়ে তিন হাজার ছাগলভেড়া পাচার করা হচ্ছিল, সেই সংক্রান্ত বেশ কিছু ভুয়ো নথিও বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রের খবর, কয়েকজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তে নেমেছে শুল্ক দফতর। এখবর জানিয়েছেন পুনের শুল্ক দফতরের আধিকারিক দীপেশ ডি ত্রিপাঠী।

দু’দিন আগেই পাচারের আগে চার হাজার ছাগলভেড়া ভর্তি একটি জলযান আটক করেছে শুল্ক দফতর। মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার উপকূলবর্তী এলাকা থেকে এই জলযানটি শুল্ক দফতর আটক করেছে। শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মোট দু’কোটিরও বেশি অর্থমূল্যের ছাগলভেড়া ওই জলযানে চাপিয়ে পাচার করা হচ্ছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!