Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১২, ২০২৩

মাইলস্টোনে কোহলি

আরম্ভ ওয়েব ডেস্ক
মাইলস্টোনে কোহলি

২০২২ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। অবশেষে হাফ সেঞ্চুরির খরা কাটল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের। ১৪ মাস পর হাফ সেঞ্চুরি করলেন কোহলি। ১৫ ইনিংস পর আবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদ টেস্টে তৃতীয় দিনের শেষে ৫৯ রান করে তিনি ক্রিজে রয়েছেন। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে ৪ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন কোহলি।

আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে টেস্ট ক্রিকেটে ২৮টি হাফ সেঞ্চুরি ছিল বিরাট কোহলির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২২ সালের জানুয়ারিতে শেষ হাফ সেঞ্চুরি করেছিলেন। ওই টেস্টে তিনি করেছিলেন ৭৯ রান। ওই টেস্টের পর ১৫টা ইনিংস খেলেছেন কোহলি। কিন্তু ৫০ রানের গন্ডি টপকাতে পারেননি। এই ১৫ ইনিংসে তিনি করেছিলেন যথাক্রমে ২৯, ৪৫, ২৩, ১৩, ১১, ২০, ১৯ অপরাজিত, ২৪, ১, ১২্, ৪৪, ২০, ২২ এবং ১৩ রান। ঘরের মাঠে কোহলি ৫০ তম টেস্ট ম্যাচ খেলছেন। ঘরের মাঠে জীবনের ৫০ তম টেস্ট ম্যাচে ১০৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।  ভারতের ইনিংসে ৯৩ তম ওভারে তিনি হাফ সেঞ্চুরি করেন। দিনের শেষে ৫৯ রানে ক্রিজে রয়েছেন।
এদিন আরও একটা মাইলস্টোনে পৌঁছে গেলেন বিরাট কোহলি। ৪২ রান করার সঙ্গে সঙ্গে এদিন তিনি পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে দেশের মাটিতে টেস্টে ৪ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন। দেশের মাঠে সবথেকে বেশি রান করেছেন শচীন তেন্ডুলকার। ৯৪ টেস্টে তাঁর সংগ্রহ ৭২১৬ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। ৭০ ম্যাচে তিনি করেছেন ৫৫৯৮। সুনীল গাভাসকার রয়েছেন তৃতীয় স্থানে। ৬৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৫০৬৭ রান। আর ৫২ ম্যাচে ৪৬৫৬ রান করে বীরেন্দ্র শেহবাগ রয়েছেন চতুর্থ স্থানে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!