Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২২, ২০২৩

‌বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে চিন্তা বাড়াল কোহলির চোট

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে চিন্তা বাড়াল কোহলির চোট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে উদ্বেগ বেড়েই চলেছে ভারতীয় ক্রিকেট দলের। চোটের জন্য আগেই ছিটকে গেছেন যশপ্রীত বুমরা, ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুলরা। উমেশ যাদব, জয়দেব উনাদকাটরাও চোটের কবলে। এবার ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়াল বিরাট কোহলির চোট।
রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে গুজরাটের ইনিংসের ১৫তম ওভারে ফিল্ডিং করার সময় বিজয় শঙ্করের ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে চোট পান কোহলি। সঙ্গে সঙ্গে মাঠে ফিজিও চলে আসেন। প্রাথমিক চিকিৎসার পর কোহলি মাঠ ছেড়ে চলে যান। আর মাঠে ফিরে আসেননি। ম্যাচের বাকি সময় ডাগ আউটেই বসে থাকেন। চোট পেয়ে মাঠ থেকে তাঁর বেরিয়ে যাওয়াটা উদ্বেগ বাড়ায় সকলের।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, কোহলির চোট গুরুতর নয়। দলের কোচ সঞ্জয় বাঙ্গার কোহলির চোট সম্পর্কে বলেন, ‘‌কোহলির হাঁটুতে হালকা অস্বস্তি ছিল। তবে আমার মনে হয় না, চোট গুরুতর। ৪ দিনের ব্যবধানে দুটো সেঞ্চুরি করেছে। অনেক পরিশ্রম হয়েছে। শুধু ব্যাট হাতেই অবদান রাখেনি, ফিল্ডিং করার সময়ও অনেক দৌড়াদৌড়ি করেছে। কয়েকদিন আগে ৪০ ওভার, এদিন ৩৫ ওভার মাঠে ছিল। ফলে অনেকটাই ক্লান্ত।’‌
আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হচ্ছে ভারতও অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বিরাট কোহলির চোট নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে। তিনটি ভাগে ভাগ হয়ে ইংল্যান্ড যাবেন ভারতীয় দলের সদস্যরা। প্রথম দফায় কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে যাবেন অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, উমেশ যাদবরা। দ্বিতীয় দফায় বেশ ক্যয়েকজন ক্রিকেটার যাবেন ২৫ মে। আইপিএল ফাইনাল শেষে তৃতীয় দফার ক্রিকেটাররা যাবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!