Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১২, ২০২৩

দ্রুততম পঞ্চাশ, যশস্বীকে বিরাট প্রশংসা

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্রুততম পঞ্চাশ, যশস্বীকে বিরাট প্রশংসা

বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল। আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ৪৭ বলে অপরাজিত ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিশেষজ্ঞদের নজর কেড়ে নিয়েছে যশস্বী জয়সওয়াল। সকলের মুখেই তাঁর প্রশংসা। বিরাট কোহলিও যশস্বীর ইনিংসে মুগ্ধ। ইনস্টাগ্রামে যশস্বীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কোহলি। রবি শাস্ত্রী তো আবার যশস্বীকে ভারতীয় দলে নেওয়ার দাবি তুলেছেন।

যশস্বীর প্রশংসা করে নিজের ইনস্টাগ্রামে কোহলি লিখেছেন, ‘‌দারুণ। আমার দেখা অন্যতম সেরা একটা ইনিংস। যশস্বী জয়সওয়াল দুর্দান্ত প্রতিভাবান ক্রিকেটার।’‌ রাজস্থান রয়্যালস দলের পক্ষ থেকে কোহলির এই ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট তাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হয়েছে। রবি শাস্ত্রী তো যশস্বীকে ভারতীয় দলে নেওয়ার দাবিও জানিয়েছেন। শাস্ত্রী বলেন, ‘‌মাত্র ২১ বছর বয়সে যশস্বী জয়সওয়াল যে ধরনের শট খেলছে সত্যিই অবিশ্বাস্য। ওর ব্যাটিং আমাদের প্রতিদিনই মুগ্ধ করে দিচ্ছে। জাতীয় নির্বাচকদের উচিত দ্রুত ওকে ভারতীয় দলে সুযোগ দেওয়া।’‌ আর হরভজন সিং বলেন, ‘‌ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে যশস্বী জয়সওয়াল। এই অল্প বয়সেই ও ভারতীয় দলে কড়া নাড়ছে। দুর্দান্ত প্রতিভাবান ক্রিকেটার। যশস্বী ভারতীয় ক্রিকেটের সম্পদ।’‌

আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডই নয়, আরও নজির গড়েছেন। আইপিএলে আনক্যাপড ভারতীয়  ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব অর্জন করেছেন যশস্বী জয়সওয়াল। চলতি আইপিএলে ১২ ম্যাচে তিনি ৫৭৫ রান করেছেন। গড় ৫২.২৭,  স্ট্রাইক রেট ১৬৭.১৫। ১২ ম্যাচে তিনি চার–চারটি হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন। সেঞ্চুরি করেছেন ১টা। সর্বোচ্চ ১২৪। তাঁর সামনে মিচেল মার্শের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। ২০০৮ আইপিএল হিসেবে ৬১৬ রান করেছিলেন মার্শ। যশস্বী টপকে গেছেন ভারতের ঈশান কিশান ও সূর্যকুমার যাদবকে। ২০২০ সালে আনক্যাপড ব্যাটার হিসেবে ৫১৬ রান করেছিলেন ঈশান কিশান। আর ২০১৮ সালে সূর্যকুমার করেছিলেন ৫১২ রান।
এছাড়া, চলতি আইপিএলে চার–চারবার ম্যাচের সেরার পুরস্কার তুলে নিয়েছেন যশস্বী জয়সওয়াল। টপকে গেছেন রবীন্দ্র জাদেজাকে। চলতি আইপিএলে তিনবার ম্যাচের সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!