Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৩, ২০২২

চার হাজার প্রান্তিক মানুষকে পাট্টা প্রদান মুখ্যমন্ত্রীর । পঞ্চায়েত জয়ের লক্ষ্যে লোভ দেখাচ্ছে মানুষকে, অভিযোগ বিজেপির

আরম্ভ ওয়েব ডেস্ক
চার হাজার প্রান্তিক মানুষকে পাট্টা প্রদান মুখ্যমন্ত্রীর । পঞ্চায়েত জয়ের লক্ষ্যে লোভ দেখাচ্ছে মানুষকে, অভিযোগ বিজেপির

চার হাজার প্রান্তিক পরিবারের হাতে জমির পাট্টা প্রদান করলেন মুখ্যমন্ত্রী । বুধবার নেতাজি ইন্ডোরের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন বলেন, আড়াই লক্ষ্যেরও বেশী মানুষকে জমির পাট্টা দিয়েছে রাজ্য সরকার । তিনি বলেন গরিব মানুষকে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা যাবে না । তিনি অভিযোগ করেন, দেশে জাতীয় সড়ক তৈরির সময় অনেকেই উচ্ছেদ হয়েছেন ।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি আরও বলেন রাজ্যের প্রায় তিনশো উদবাস্তু কলোনিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়ছে, তাদের প্রত্যেকে পাট্টা দেওয়া হবে । তিনি আরও বলেন, রাজ্য সরকার বনপাট্টা, কৃষি পাট্টা, উদবাস্তু পাট্টা, নিজ ভূমি নিজ ঘর নিয়ে ইতিমধ্যেই আড়াইলক্ষ মানুষকে পাট্টার আওতায় এনেছে। মেদিনীপুরের খাশমহল সম্পর্কে তিনি বলেন, স্বাধীনতার পচাত্তর বছর পেরিয়ে গেলেও, সেখানকার স্থানীয় মানুষ  জমির অধিকার থেকে বঞ্চিত ছিলেন । সেখানে জমির পাট্টা দেওয়ার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার ।এরফলে প্রায় লক্ষাধিক লোক উপকৃত হয়েছে, পাহাড়ের ক্ষেত্রেও প্রশাসনিক জটিলতা কাটিয়ে একইভাবে পাট্টা প্রদান করা হয়েছে । তিনি বলেন গরিব মানুষকে কোন ভাবেই তার অধিকার থেকে বিচ্যুত করা যাবে না ।

অন্যদিকে বিরোধী শিবির এই পাট্টা বিতরণকে কেন্দ্র করে অভিযোগ তুলেছে, পঞ্চায়েত ভোটের আগে মানুষকে লোভ দেখিয়ে ভোট জয় করতে চাইছে মমতার সরকার । ইতিমধ্যেই রাজ্যে ১০০ দিনের কাজে অস্বচ্ছতার অভিযোগ তুলে কেন্দ্রকে চিঠি দিয়েছিল বিরোধী শিবির । পাশাপাশি শিক্ষক নিয়োগ ঘিরে বেনিয়ম, অস্থায়ী কর্মীদের দীর্ঘদিন ধরে বকেয়া বেতন সহ নানা ইস্যুতে বেশ খানিকটা চাপে রাজ্য সরকার।

যদিও গ্রামাঞ্চলে ১০০ দিনের কাজ বন্ধ প্রসঙ্গে তৃণমূলের একাধিক দলীয় নেতা এবং দলনেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগের তীর দেগেছেন কেন্দ্রের দিকে । তাদের অভিযোগ, কেন্দ্র রাজ্যের বকেয়া পাওনা না দেওয়ার জন্যই রাজ্যের থমকে রয়েছে ১০০ দিনের কাজ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!