- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৭, ২০২৫
গ্রাম প্রকল্প অনুষ্ঠানে হিঙ্গলগঞ্জে রাজ্যপাল। সীমান্তরক্ষীদের কাজের ভূয়ষী প্রশংসায় বোস
বিএসএফের জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে হিঙ্গলগঞ্জে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে সীমান্তরক্ষী বাহিনীর কাজের ভূয়ষী প্রশংসা করলেন রাজ্যপাল। মঙ্গলবার, উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সীমান্ত এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা জনসংযোগ স্থাপন ও সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে মত বিনিময়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এদিন সেইরকম একটি অনুষ্ঠানে রাজ্যপাল হিঙ্গলগঞ্জে আসেন। তিনি বিভিন্ন এলাকা স্থলপথে ও জলপথে ঘোরেন। বিএসএফ–র ১১৮ নম্বর ব্যাটেলিয়নের বাঁকড়া ক্যাম্পের আধিকারিকরা রাজ্যপালকে অভ্যর্থনা জানান। রাজ্যপাল সিভি আনন্দ বোস বিএসএফের ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে জন সংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে মেডিকেল ক্যাম্পের সূচনা করেন। পরে তিনি জলপথে ভারত বাংলাদেশ সীমান্তের গ্রাম ঘুরে দেখেন।
সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। তবে তিনি এদিন কোন বিতর্কিত মন্তব্য করেননি। রাজ্যপাল বলেন, আমি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি। এখানে কোন বিতর্কে যেতে চাইনা। তিনি বলেন, ‘আমার গ্রাম প্রকল্প অনুষ্ঠানে এখানে আসা। এখানকার মানুষের সঙ্গে কথা হয়েছে। তাঁদের কিছু অভাব অভিযোগ রয়েছে । সেগুলো শুনেছি। গ্রামের মানুষ তাঁদের সমস্যার কথা বলেছেন।’ সিভি আনন্দ বোস সীমান্ত কর্তব্যরত বিএসএফ জওয়ানদের প্রসংশা করে বলেন, ‘ আমার কাজ ভারতের সংবিধানকে রক্ষা করার। পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণের জন্য কাজ করা। তাই বাংলার মানুষের প্রাধান্য আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘সীমান্তে বিএসএফ জওয়ানরা সাহসিকতার সঙ্গে রাত জেগে পাহারা দিচ্ছেন। অসাধারণ কাজ করছেন দেশের সুরক্ষায়।’ এদিন রাজ্যপাল ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ, চকোলেট তুলে দেন। কয়েকটি ক্লাবকে খেলার সরঞ্জাম তুলে দেন রাজ্যপাল।
❤ Support Us







