Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৭, ২০২৩

চিনকে হুর কড়া নির্দেশ, কোভিড উৎস নির্ণয়ে প্রকাশ্যে আনতে হবে সব গোপন তথ্য

আরম্ভ ওয়েব ডেস্ক
চিনকে হুর কড়া নির্দেশ, কোভিড উৎস নির্ণয়ে প্রকাশ্যে আনতে হবে সব গোপন তথ্য

করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য চিনকে প্রকাশ্যে আনতে বলল হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোভিডের সূচনা নিয়ে বহু তথ্য গোপন করে রেখেছে বেজিং। সে ব্যাপারে প্রয়োজনীয় নথি তারা সংস্থার দপ্তরে পাঠানোর দাবি তুললেন।

বৃহস্পতিবার হু প্রধান ট্রেডাস অ্যাডানম গেব্রিয়েসাস বলেছেন, করোনা সংক্রান্ত যে সমস্ত তথ্য চিনের কাছে এখনও রয়েছে তা সামনাসামনি না এলে ভাইরাসের উৎস বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব হবে না। সবই অনুমানের স্তরে থেকে যাবে। সংস্থার কাজ হল, কোভিড-১৯ এর উৎপত্তির ব্যাপারে সঠিক ধারণা তৈরি করা। তাই চিন সরকারকে সহযোগিতা করতে আমরা বলেছি। বেজিং সমস্ত তথ্য জানালে তবেই জানা যাবে, কীভাবে ছড়িয়ে পড়েছিল সংক্রামক করোনা।

একই মত পোষণ করেছেন, হুর প্রযুক্তিগত প্রধান ম্যারিয়া ভ্যান কেরখোভ। তাঁর মতে, তথ্য ছাড়া কোভিডের উৎস সম্পর্কে সঠিক মূল্যায়ন করা এবং একটি সুনির্দিষ্ট উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন। চিনের বিজ্ঞানীরা এই নিয়ে অনেক বেশি গবেষণা করেছেন। যা নিশ্চয়ই প্রাসঙ্গিক। আর তাই আমরা চিন সরকারকে তাঁদের গবেষণালব্ধ তথ্য পাঠাতে বলছি।

২০১৯ সালের ডিসেম্বর মাসে  চিনের উহান প্রদেশ থেকে কোভিডের ভাইরাস কালক্রমে  প্রায় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বেজিং-এর দাবি, বাদুড় জাতীয় কোনো প্রাণী থেকে মানুষের শরীরে প্রবেশ করেছে  ভাইরাস। যদিও চিনের বক্তব্যের সঙ্গে সহমত হয়নি আমেরিকা। তাঁরা বার বার জানিয়েছে  উহানের কোনো গবেষণাগারে ভাইরাস নিয়ে  পরীক্ষানিরীক্ষা চালাতে গিয়েই বিপত্তি ঘটে। ওয়াশিংটনের দাবি অস্বীকার করে জিন পিং প্রশাসন।  বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চিনের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে। তাঁরা  এব্যাপারে বিস্তারিত গবেষণা চালানোর পক্ষপাতী। কোনো  উৎস সম্পর্কে সঠিক ধারণা না থাকলে তার বিরুদ্ধে লড়াই করা  কার্যত অসম্ভব হয়ে পড়ে। তাই সঙ্গত কারণে বেজিং এর কাছে করোনার ব্যাপারে যাবতীয়  তথ্য তলব করল হু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!