Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • মে ১৩, ২০২২

দেশজুড়ে ১০ লাখ গাঁজা গাছ বিতরণ করবে থাইল্যান্ড

দেশজুড়ে ১০ লাখ গাঁজা গাছ বিতরণ করবে থাইল্যান্ড

থাইল্যান্ডের জনস্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। ছবি: সংগৃহীত।

জনগণকে গাঁজা চাষে উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছে, লোকেরা যেন বাড়িতে গাঁজা চাষ করে এজন্য আগামী জুনে দেশজুড়ে বিনামূল্যে ১০ লাখ গাঁজা গাছ বিতরণ করবে সরকার। সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ৮ মে সোশ্যাল মাধ্যেমে একটি পোস্ট করে স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন— ‘গৃহস্থালী ফসল’ এর মতোই গাঁজা চাষ করা যাবে । ৯ জুন থেকে দেশটিতে এ বিষয়ে নতুন নিয়ম কার্যকর করা হল। এই নিয়ম অনুযায়ী, যে কোনও বাসিন্দা স্থানীয় সরকারকে জানিয়ে নিজের নিজের বাড়িতেই গাঁজা চাষ করতে পারবেন। তবে গাছগুলো অবশ্যই মেডিক্যাল গ্রেড অনুযায়ী হতে হবে এবং শুধু ওষুধ প্রস্তুতের সাপেক্ষেই গাঁজা চাষের অনুমতি দেওয়া হবে । এছাড়া লাইসেন্স ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজার ব্যবহার করা যাবে না।

দেশটির সরকার গাঁজাকে অর্থকরী ফসল হিসেবে প্রচারের জন্যই  এ পদক্ষেপ নিয়েছে । বিশ্বব্যাংকের হিসেব মতে, দেশটির প্রায় এক তৃতীয়াংশ শ্রমশক্তি কৃষি কাজে নিয়োজিত।চিকিৎসা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০১৮ সালে গাঁজাকে বৈধ ঘোষণা করে থাইল্যান্ড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!