- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৪, ২০২৩
অঘটন ছাড়াই শুরু উইম্বলডন, এগোলেন বাছাইরা
সোমবার শুরু হয়ে গেছে উইম্বলডন। অঘটন ছাড়াই শুরু হয়েছে এবারের প্রতিযোগিতা। প্রত্যাশিতভাবেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন বাছাইরা। পুরুষদের দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচ যেমন জিতেছেন, তেমনই এগিয়েছেন মহিলাদের শীর্ষবাছাই ইগা সিয়নটেক।
প্রথম রাউন্ডের নোভাক জকোভিচ মুখোমুখি হয়েছিলেন আর্জেন্তিনার পেদ্রো ক্যাচিন। প্রথম দুটি সেট জকোভিচ দাপতেই জেতেন। ৬-৩, ৬-৩ ব্যবধানে উড়িয়ে দেন ক্যাচিনকে। পরে অবশ্য লড়াইয়ে ফেরেন ক্যাচিন। তবে শেষরক্ষা করতে পারেননি। ৭-৬ ব্যবধানে তৃতীয় সেট জিতে নেন জকোভিচ। প্রথম রাউন্ডে জকোভিচ বনাম ক্যাচিন লড়াই স্থায়ী হয় ২ ঘণ্টা ১২ মিনিট।
চতুর্থ বাছাই ক্যাসপার রুড জিতলেন, তবে দ্বিতীয় সেট খুইয়ে। ২ ঘণ্টা ৪৮ মিনিটের দ্বৈরথে তিনি জয় ছিনিয়ে নিলেন ফ্রান্সের লরেন্ট লোকোলির বিরুদ্ধে। খেলার ফল ৬-১, ৫-৭, ৬-৪, ৬-৩।
মহিলাদের সিঙ্গলসে ২০২০, ২০২২ ও ২০২৩ সালে ফরাসি ওপেন খেতাবজয়ী বিশ্বের ১ নম্বর টেনিস তারকা ইগা সিয়নেটক প্রথম রাউন্ডে উড়িয়ে দিয়েছেন চিনের ঝু লিনকে। জিতেছেন ৬-১, ৬-৩ ব্যবধানে। নিজের খেলায় সন্তুষ্ট ইগা সিয়নটেক। এবার উইম্বলডন অভিযানে নেমেছেন গ্রাস কোর্টে প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের লক্ষ্যে।
চতুর্থ বাছাই জেসিকা পেগুলা ৬-২, ৬-৭, ৬-৩ ব্যবধানে হারিয়েছে স্বদেশীয় লরেন ডেভিসকে। বিশ্বের ১৯ নম্বর তারকা, দুবারের গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-৪, ৫-৭, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন চিনের ইউ ইউয়ানকে। বিশ্বের পাঁচ নম্বর ক্যারোলিন গার্সিয়া ৬-৪, ৬-৩ সেটে হারিয়েছেন কেটি ভলিনেটসকে।
❤ Support Us








