Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২২, ২০২৩

মেক্সিকার বক্সারকে উড়িয়ে খেতাব ধরে রাখার দিকে এগিয়ে গেলেন নিখাত জারিন

আরম্ভ ওয়েব ডেস্ক
মেক্সিকার বক্সারকে উড়িয়ে খেতাব ধরে রাখার দিকে এগিয়ে গেলেন নিখাত জারিন

মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় বক্সারদের দাপট অব্যাহত। আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন লভলিনা বরগোহাইন, সাক্ষী চৌধুরীরা। এবার খেতাব ধরে রাখার দিকে আরও একধাপ এগিয়ে গেলেন নিখাত জারিন। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই ভারতীয় বক্সার ৫০ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে পোঁছে গেছেন। নিখাত ছাড়াও শেষ আটে পৌঁছেছেন নীতু ঘাংহাস, মনীষা মাউন, জেসমিন ল্যাম্বোরিয়াও।
কোয়ার্টার ফাইনালে ওঠার পথে নিখাত জারিন উড়িয়ে দিয়েছেন মেক্সিকার ফাতিমা হেরেরা আলভারেজকে। মেক্সিকার এই বক্সার নিখাত জারিনের সামনে দাঁড়াতেই পারেননি। নিখাত জারিনের তুলনায় ফাতিমা আলভারেজের উচ্চতা অনেকটাই কম। উচ্চতার সুযোগ দারুণভাবেই কাজে লাগান নিখাত জারিন। শুরু থেকেই রক্ষণাত্মক স্ট্র‌্যাটেজি নিয়ে লড়াইয়ে নেমেছিলেন ফাতিমা আলভারেজ। তাঁর সেই রক্ষণাত্মক স্ট্র‌্যাটেজিই কাজ সহজ করে দেয় নিখাত জারিনের। শুরু থেকেই আক্রমণ চালিয়ে মেক্সিকান এই বক্সারকে একেবারেই দাঁড়াতে দেননি নিখাত জারিন। ৫–০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান তিনি।
গত বছর ৫২ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন নিখাদ জারিন। প্যারিস অলিম্পিকের কথা মাথায় রেখে এবছর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় এই মহিলা বক্সার। নতুন ইভেন্টে দারুণ ভাবেই শুরু করেছিলেন নিখাদ জারিন। প্রথম রাউন্ডে আজারবাইজানের আনাখানিয়াম ইসমাইলোভাকে উড়িয়ে দিয়ে প্রি–কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে নিখাত জারিন খেলবেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুবারের ব্রোঞ্জ জয়ী থাইল্যান্ডের চুসামাত রাথসাতের বিরুদ্ধে।
কোয়ার্টার ফাইনালে উঠে দারুন খুশি নিখাদ জারিন। তিনি বলেন, ‘‌আগের লড়াইয়ের ক্লান্তি নিয়েই এদিন বাউটে নেমেছিলাম। লড়াই এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর ভালো সারা দিয়েছে। আলভারেজের রক্ষণাত্মক মানসিকতা আমার সুবিধা করে দিয়েছে। তাছাড়া আমি উচ্চতাকেও ভালোভাবে কাজে লাগিয়েছি।’‌ নিখাত জারিন ছাড়াও ভারতীয় বক্সারদের মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নিতু ঘাংহাস। ৫৭ কেজি বিভাগে মনীষা মাউন হারিয়েছেন তুরস্কের এলিপ নুর তুরহানকে। ৬০ কেজি বিভাগে জেসমিন ল্যাম্বোরিয়া হারিয়েছেন তাজকিস্তানের মিসগনা সামাডোভাকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!