- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২২, ২০২২
সামনের বছরের শুরুতেই চালু হচ্ছে মহিলাদের আইপিএল
স্বপ্ন ছিল আইপিএল খেলে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন। ঝুলন গোস্বামীর স্বপ্নপূরন হওয়ার পথে। আগামী বছর শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। এই ব্যাপারে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে ইমেল করে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
সৌরভ রাজ্য সংস্থাগুলিকে ইমেলে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলাদের আইপিএল নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। পরের বছরের শুরুতেই মহিলাদের আইপিএল শুরু হবে।’ মহিলাদের আইপিএল শুরু করার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনা করছিল। অবশেষে সামনের বছর দিনের আলো দেখতে চলেছে মহিলাদের আইপিএল।
হরমনপ্রীত কাউররা বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে। ১৯৯৯ সালের পর ইংল্যান্ডের মাটিতে একদিনের সিরিজ জিতল ভারতীয় মহিলা দল। ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্যর পরপরই আরও একটা সুখবর ঝুলন গোস্বামীদের কাছে। চলতি বছরের মহিলাদের বিশ্বকাপের পরপরই ঝুলন গোস্বামীর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তখন ঝুলন বলেছিলেন, মহিলাদের আইপিএল খেলেই অবসর নেবেন। সামনের বছর মহিলাদের আইপিএল চালু হলে তাঁর সেই মনোবাসনা পূর্ণ হবে।
মহিলাদের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেয়েদের অনূর্ধ্ব ১৫ ক্রিকেট প্রতিযোগিতা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাপারে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন, ‘গোটা বিশ্বজুড়ে মহিলাদের ক্রিকেটের দারুণ অগ্রগতি হয়েছে। আমাদের জাতীয় দলও খুব ভাল পারপরমেন্স করছে। তাই আমরা এই বছর থেকে মেয়েদের অনূর্ধ্ব ১৫ প্রতিযোগিতা চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এই নতুন প্রতিযোগিতা আমাদের মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার রাস্তা তৈরি করে দেবে।’
❤ Support Us








