Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২১, ২০২৩

মুম্বইকে ৯ উইকেটে উড়িয়ে প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ দিল্লির

আরম্ভ ওয়েব ডেস্ক
মুম্বইকে ৯ উইকেটে উড়িয়ে প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ দিল্লির

মহিলা প্রিমিয়ার লিগে একসময় অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কাউরদের বিজয়রথ থামিয়ে দিয়েছিল ইউপি ওয়ারিয়র্জ। টানা ৫ ম্যাচ জয়ের পর হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। আবার হার মুম্বই ইন্ডিয়ান্সের। মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে উড়িয়ে প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ নিল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রান তোলে মুম্বই। জবাবে মাত্র ৯ ওভারে ১ উইকেটে ১১০ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।
টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। তৃতীয় ওভারের প্রথম বলেই যস্তিকা ভাটিয়াকে (‌১)‌ তুলে নেন মারিজানে ক্যাপ।  পরের বলেই তাঁর শিকার ন্যাট স্কিভার ব্রান্ট (‌০)‌। চতুর্থ ওভারে হেইলি ম্যাথিউজকে (‌৫)‌ তুলে নেন শিখা পান্ডে। এরপর অ্যামিলিয়া কেরকে (‌৮)‌ ফেরান অরুন্ধতী রেড্ডি। ২১ রানের ৪ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় পড়ে মুম্বই। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি। হরমনপ্রীত কাউর (‌২৬ বলে ২৩)‌, পুজা বস্ত্রকার (‌১৯ বলে ২৬)‌, আমনজ্যোত কাউরদের (‌১৬ বলে ১৯) সৌজন্যে ১০০ রানের গন্ডি পার করে মুম্বই। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তোলে ১০৯/‌৮। ২টি করে উইকেট নেন মারিজানে ক্যাপ, শিখা পান্ডে ও জোনাসেনও।
জয়ের জন্য ১১০ রানের লক্ষ্য একেবারেই কঠিন ছিল না দিল্লির শক্তিশালী ব্যাটিং লাইনের কাছে। শুরু থেকেই ঝড় তোলেন মেগ ল্যানিং ও শেফালী ভার্মা। ৪ ওভারে ৫০ রানে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। পঞ্চম ওভারের তৃতীয় বলে হেইলি ম্যাথিউজের বলে স্টাম্পড হন শেফালি ভার্মা। ১৫ বলে তিনি করেন ৩৩ রান। এরপর দুরন্ত ব্যাটিংয়ের নমুনা রেখে দলকে জয়ের লক্ষ্যে  পৌঁছে দেন ল্যানিং ও ক্যাপসে। ২২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন ল্যানিং। অন্যদিকে, ১৭ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন অ্যালিস ক্যাপসে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!