Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২১, ২০২৩

গুজরাটকে হারিয়ে মহিলা প্রিমিয়ার লিগে প্লে অফ নিশ্চিত করল ইউপি ওয়ারিয়র্জ

আরম্ভ ওয়েব ডেস্ক
গুজরাটকে হারিয়ে মহিলা প্রিমিয়ার লিগে প্লে অফ নিশ্চিত করল ইউপি ওয়ারিয়র্জ

গুজরাট জায়ান্টসকে ৩ উইকেটে হারিয়ে মহিলা প্রিমিয়ার লিগে প্লে অফে খেলা নিশ্চিত করল ইউপি ওয়ারির্জ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান তোলে গুজরাট। জবাবে ১৯.‌৫ ওভারে ১৮১/‌৭ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইউপি ওয়ারির্জ। ইউপি ওয়ারিয়র্জের জয়ের নায়ক গ্রেস হ্যারিস। ৪১ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলে তিনি দলকে জয়ের দিকে এগিয়ে দেন।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গুজরাট জায়ান্টস। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার সোফিয়ে ডাঙ্কলে এবং লৌরা উলভার্ড। এই দুজনের দাপটে ৪ ওভারে ৪১ রান তুলে ফেলেন গুজরাট জায়ান্টস। পঞ্চম ওভারে প্রথম বলেই ধাক্কা খায় গুজরাট। লৌরা উলভার্ডকে তুলে নেন অঞ্জলি সর্বানি। ১৩ বলে ১৭ রান করে আউট হন উলভার্ড। এক ওভার পরেই আবার ধাক্কা খায় গুজরাট। ষষ্ঠ ওভারের প্রথম বলে সোফিয়ে ডাঙ্কলেকে তুলে নেন রাজেশ্বরী গায়কোয়াড়। ওভারের শেষ বলে হারলিন দেওলকেও (৪) ফেরান তিনি।৫০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট জায়ান্টস। এরপর দলকে টেনে নিয়ে যান হেমলতা ও অ্যাশলে গার্ডনার। দুজনের জুটিতে ওঠে ৯৩ রান। ১৭তম ওভারের প্রথম বলেই জুটি ভাঙেন পার্শ্বভি চোপড়া। তিনি তুলে নেন হেমলতাকে। ৩৩ বলে ৫৭ রান করে আউট হন হেমলতা। এক ওভার পরে অ্যাশলে গারনারকেও তুলে নেন পার্শ্বভি। ৩৯ বলে ৬০ রান করে আউট হন গার্ডনার। হেমলতা ও গার্ডনার জুটি গুজরাট জায়ান্টসকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান তোলে গুজরাট জায়ান্টস।
জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ইউপি ওয়ারির্জ। দ্বিতীয় ওভারেই আউট হন দেবিকা বৈদ্য (‌৮ বলে ৭)‌। এলিসা হিলিও (‌৮ বলে ১২)‌। কিরণ নভগিরে ৪ রান করে আউট হন। ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারায় ইউপি। এরপর দলকে টেনে নিয়ে যান তাহলিয়া ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিস।  জুটিতে ওঠে ৭৮ রান। তাহলিয়া ম্যাকগ্রাকে (‌৩৮ বলে ৫৭)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন গার্ডনার। দীপ্তি শর্মা (৬) রান পাননি। তাঁকে তুলে নেন স্নেহ রানা। ১৫ ওভারে ১৩০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইউপি ওয়ারির্জ। এরপর ঝড় তুলে দলকে জয়ের দিকে এগিয়ে দেন গ্রেস হ্যারিস। ৪১ বলে ৭২ রান করে তিনি আউট হন। শেষপর্যন্ত ১৩ বলে ১৯ রানে অপরাজিত থেকে ইউপি ওয়ারির্জকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন সোফিয়ে একলেস্টোন। ১ বল বাকি থাকতে ১৮১/৭ তুলে ম্যাচ জিতে নেয় ইউপি ওয়ারির্জ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!