Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৩, ২০২৩

লিবারেশন আর্মিকে চূড়ান্ত প্রস্তুতির নির্দেশ। জিংপিংএর আদেশে নয়া যুদ্ধের শঙ্কা

আরম্ভ ওয়েব ডেস্ক
লিবারেশন আর্মিকে চূড়ান্ত প্রস্তুতির নির্দেশ। জিংপিংএর আদেশে নয়া যুদ্ধের শঙ্কা

তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অন্তর্গত করতে মরিয়া চিন। এর জেরে লাল ফৌজ সেদেশে আক্রমণ করবে কিনা তা বলবে সময়ই। তবে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের সেনাবাহিনীকে সামরিক মহড়া জোরদার করতে বলেছেন। জিনপিং এও বলেছেন, লিবারেশন আর্মি যেন প্রকৃত লড়াইয়ের জন্যে তৈরি থাকে।

চিন গত সোমবার তিনদিনব্যাপী সেনা মহড়া শুরু করে চিন সাগর অঞ্চলে। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের মার্কিন যুক্তরাষ্ট্রের সফরকালীন সময় থেকেই বেইজিং বিরক্তি প্রকাশ করেছে। এবং তার পরেই তাইওয়ান সংলগ্ন এলাকায়  চিন সামরিক সক্রিয়তাও বাড়িয়েছে। তাইওয়ানের আকাশে উড়তে দেখা গিয়েছে চিনের বেশ কিছু যুদ্ধবিমান। এছাড়া চিনের নৌ-সেনাকেও তাইওয়ান সংলগ্ন এলাকায় টহল দিতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট দেখা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভের সদস্য কেভিন ম্যাকার্থির সঙ্গেও।

এতে অসন্তুষ্ট চিনের প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস লিবারেশন আর্মির নৌসেনার ঘাঁটি পরিদর্শনে গিয়ে বলেছেন, পিপলস লিবারেশন আর্মি কর্তব্য এখন আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় থাকা।

তাইওয়ান ইস্যুতে বেজিংয়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের পারদ ক্রমেই চড়ছে। বেজিং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। এই সমালোচনার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপিনসের সামরিক ঘাঁটিগুলি ব্যবহার করার পরিকল্পনা করেছে। এই সেনা ঘাঁটিগুলির মধ্যে একটি তাইওয়ানের নিকটবর্তী বলে জানা গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিনস চলতি সপ্তাহে এযাবৎকালের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। এও চিনের মাথাব্যথার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন সাফ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপিনসের পক্ষেই থাকবে। ফিলিপিনসের ওপর কোনও জবরদস্তি চলবে না। একইসঙ্গে দক্ষিণ চিন সাগরেও চিনের আধিপত্য বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগর সমুদ্রপথে বার্ষিক কয়েক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়।

এরপরই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বললেন, চিনকে লড়াইয়ের নতুন পদ্ধতি উদ্ভাবন করতে হবে। কার্যত জিনপিং জানালেন, চিন নিজের অবস্থান থেকে সরবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!