- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১৪, ২০২৩
দলের থেকেও গুরুত্ব পাচ্ছে ব্যক্তিগত মাইলস্টোন, পরিণাম সপাটে থাপ্পড়: বীরেন্দ্রর গিল ভর্ৎসনা
বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে আবার জয়ে ফিরেছে গুজরাট টাইটান্স। সর্বোচ্চ রান করে দলকে জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন শুভমান গিল। ৪৯ বলে তিনি করেছিলেন ৬৭ রান। কিন্তু দলকে জেতালেও তাঁর স্বার্থপর মানসিকতায় খুশি নন বীরেন্দ্র শেহবাগ। ব্যক্তিগত উচ্চাকাঙ্খাকে চরিতার্থ করার প্রয়াসের জন্য শুভমানকে সতর্ক করেছেন। তাঁর মতে শুভমানের জন্য গুজরাট হারতেও পারত।
ক্রিকবাজের এক চ্যাটে শেহবাগ বলেন, ‘শুভমান গিল ৪৯ বলে ৬৭ রান করেছিল। কিন্তু দেখতে হবে হাফ সেঞ্চুরিতে পৌঁছতে ও কত বল খেলেছিল। আমার মনে হয় ৪১–৪২ বলে শুভমান পঞ্চাশে পৌঁছেছিল। পরের ৭–৮ বলে আরও ১৭ রান করেছে। হাফ সেঞ্চুরির পরে ওর ইনিংসে গতি আসে। যদি তা না হত, তাহলে শেষ ওভারে গুজরাট টাইটান্সকে ৬ বলে ১৭ রান তাড়া করতে হত।’
শেহবাগ শুভমানের উদ্দেশ্যে বলেন, দলের কথা না ভেবে ব্যক্তিগত মাইলস্টোনের কথা ভেবে খেললে যে কোনও দিন বড়ো থাপ্পড় খাবেন। তিনি শুভমানের সমালোচনা করে বলেন, ‘এটা ক্রিকেট। যে মুহূর্তে দলের পরিবর্তে নিজের পারফরমেন্সের কথা ভাববে, সেই মুহূর্তে একটা সপাটে থাপ্পড় খাবে। কেউ এটা ভাবতেই পারে না। শুভমান যদি ২০০ স্ট্রাইক রেটে ৫০–এর কাছাকাছি পৌঁছে যেত তাহলে কিছু বলার থাকত না। পঞ্চাশের জন্য আরও ডেলিভারি খেলতে পারত। ’
সুমন কিলের ৪৯ বলে ৬৭ রানের ইনিংস গুজরাটকে ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে সাহায্য করেছিল খুব বেশি বড় স্কোর না হলেও গুজরাট টাইটেলস কে জেতার জন্য শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়াও যে সুখমানের মন্থর ইনিংস পছন্দ করেন নি ম্যাচের পর তাঁর ভাবে পরিষ্কার
❤ Support Us







