Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • সেপ্টেম্বর ৭, ২০২২

সৌরভ হোসেন কে কৃত্তিবাস পুরস্কার

আরম্ভ ওয়েব ডেস্ক
সৌরভ হোসেন কে কৃত্তিবাস পুরস্কার

কৃত্তিবাসের তারাপদ রায় সম্মাননা-২০২২, পেলেন তরুণ কথা শিল্পী সৌরভ হোসেন। পুরস্কারটি তাঁর হাতে তুলে দিয়েছেন, সুপরিচিত লেখক প্রচেত গুপ্ত। মঙ্গলবার সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৯তম জন্মদিনে, শিশির মঞ্চে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমর মিত্র, সুবোধ সরকার, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রামকুমার মুখোপাধ্যায়, সুকান্ত গঙ্গোপাধ্যায়, রূপা মজুমদার, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, কমল চক্রবর্তী প্রমুখ।

সৌরভ হোসেনের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। স্কুল শিক্ষক। অংশত সাংবাদিক, আকাশবাণী মুর্শিদাবাদের সঙ্গে যুক্ত। আরম্ভ পত্রিকার সঙ্গে লেখালেখির সূত্রে যুক্ত। গ্রামীন ভাষা, উপভাষা, গ্রামীন অভিজ্ঞতায় গড়ে ওঠে তাঁর গল্পের পটভূমি। গ্রামবাংলা থেকে যে-সব তরুণের, গতকয়েক বছরে উত্তরণ হয়েছে, সৌরভ হোসেন তাঁদের অন্যতম।

কৃত্তিবাস পুরস্কারের ঐতিহ্য দীর্ঘদিনের। ৬০ এর দশকে, গোড়ার দিকে এ পুরস্কার পেয়েছিলেন কবি শামসের আনোয়ার, শান্তনু ঘোষ প্রমুখ।কৃত্তিবাস অনিয়মিত হয়ে পড়লে, পুরস্কারটির সাড়ম্বর আয়োজন থমকে যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবদ্দশাতেই কৃত্তিবাস অআবার ফিরে অআসে, ফিরে আসে বর্ধিত চেহারা নিয়ে সম্মানজনক পুরস্কারও। প্রতিবছর সুনীলের জন্মদিনে তরুণ লেখক কবিদের পুরস্কৃত করেন কৃত্তিবাসের সংগঠকেরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!