Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ৬, ২০২৩

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত ভারতীয় টি-টোয়েন্টি দল, নেতৃত্বে হার্দিক

আরম্ভ ওয়েব ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত ভারতীয় টি-টোয়েন্টি দল, নেতৃত্বে হার্দিক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় ক্রিকেট দল। প্রত্যাশা মতই টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়নি বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ সামিদের মত সিনিয়র ক্রিকেটারদের। মূলত তরুণদের নিয়েই দল গড়া হয়েছে। দলের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে।

টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মাদের যে দলে রাখা হবে না, সেই ইঙ্গিতটা আগেই ছিল। মূলত ভবিষ্যতের কথা ভেবেই টি-টোয়েন্টি দল বেছে নেওয়া হয়েছে। সামনের বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন থেকেই দল তৈরি করে নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সাদা বলের ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার হাতেই নেতৃত্ব তুলে দিতে চায়। তাই এখন থেকে তাঁকে তৈরি করে নেওয়া হচ্ছে। টি-টোয়েন্টি দলে তিনটি নতুন মুখ। সুযোগ পেয়েছেন তিলক ভার্মা, যশস্বী জয়সওয়াল ও মুকেশ কুমার।

টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক) সূর্যকুমার যাদব (সহ লঅধিনায়), ঈশান কিষান (উইকেটকিপার) শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার) অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান, মুকেশ কুমার।

আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের জেরে ভারতের টি ২০ দলেও জায়গা পেলেন যশস্বী জয়সওয়াল। সেই সঙ্গে তিলক বর্মাকেও সুযোগ দেওয়া হয়েছে। অবশ্য রিঙ্কু সিংকে জাতীয় দলে ডাক পাওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এবং বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু ৩ আগস্ট থেকে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!