- দে । শ
- মার্চ ১৭, ২০২৫
অস্ত্রপাচারের চেষ্টা, শিয়ালদা স্টেশনে পিস্তল-কার্তুজ সহ গ্রেফতার এক
ফের বেআইনি অস্ত্র পাচার বাড়ছে রাজ্যে । সোমবার শেয়ালদা স্টেশন থেকে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ । ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার এক। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল।
এর আগেও শিয়ালদা ও স্টেশন লাগোয়া চত্বর থেকে বহু বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সোমবার সকালে শিয়ালদা স্টেশনে মালদা থেকে হাটেবাজারে এক্সপ্রেস এসে দাঁড়াতেই, তৎপর এসটিএফ তল্লাশি শুরু করে স্টেশন জুড়ে। আগাম খবর অনুযায়ী বিহার থেকে মালদা হয়ে আগত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করতেই পাওয়া যায় আগ্নেয় অস্ত্র । জামাকাপড়ের ব্যাগের মধ্যেই লুকানো ছিল সেগুলি।
পুলিশ সূত্র খবর, ধৃতের নাম হাসান শেখ। বিহারের মানসিং থেকে একাধিক বন্দুক এবং কার্তুজ নিয়ে তিনি প্রথমে সড়ক পথে মালদায় আসেন। পরে হাটেবাজারে এক্সপ্রেস ধরে সোমবার সকালে এসে পৌঁছান শিয়ালদায়। গোটা বিষয়েটির তদন্ত শুরু করেছে পুলিশ। বিহারের খাগারিয়া জোলায় তৈরি এই অস্ত্র কাদের হাতে তুলে দেওয়ার বরাত পেয়েছিলেন হাসান শেখ সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শোনা যাচ্ছে আজই তাকে অস্ত্রপাচারের মামলায় আদালতে পেশ করা হবে।
❤ Support Us






