Advertisement
  • দে । শ
  • জুলাই ১৫, ২০২৫

১০০ শয্যা, ভেষজ উদ্যানের উদ্বোধন পূর্বস্হলীর গ্রামীণ হাসপাতালের

আরম্ভ ওয়েব ডেস্ক
১০০ শয্যা, ভেষজ উদ্যানের উদ্বোধন পূর্বস্হলীর গ্রামীণ হাসপাতালের

ভেষজ বাগান উদ্বোধন ও ভেষজ উদ্ভিদ লাগিয়ে অরণ্য সপ্তাহ পালন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী ১নং ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে এই ভেষজ বাগান তৈরির ব্যাপারে উদ্যোগ নেয় সংশ্লিষ্ট নাদনঘাট থানা। উদ্বোধন পর্বে মন্ত্রীর সঙ্গে ছিলেন কালনার এসডিপিও রাকেশ সিং, নাদনঘাটের আইসি বিশ্ববন্ধু চট্টরাজরা। এমনিতে এই হাসপাতালে আয়ুর্বেদিক বিভাগ রয়েছে। ভেষজ উদ্ভিদ আয়ুর্বেদিক ওষুধ তৈরির কাজে লাগে বলে এখানে ভেষজ উদ্ভিদের বাগান তৈরি হল বলে জানালেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী এদিন হরিতকি, আমলকি ও বহেড়া গাছ লাগান। উল্লেখ্য যে, পুজোর আগেই পূর্বস্থলী ১নং ব্লকের শ্রীরামপুরে ১০০ বেডের হাসপাতাল চালু করার তৎপরতা চলছে জোরকদমে। হাসপাতালে থাকা কোয়ার্টারগুলি সংস্কারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি ওপিডির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে।
পূর্বস্থলী ১নং ব্লকের শ্রীরামপুর (চাঁদপুর) গ্রামীণ হাসপাতালে রোগীর বরাবরই। শুধু এলাকারই নয়, লাগোয়া নবদ্বীপ, পূর্বস্থলী ২নং ও মন্তেশ্বর ব্লকের একটা বড় অংশের রোগী এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। সেজন্য হাসপাতালের মান ও শয্যার সংখ্যা বাড়াতে তৎপর হন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। রাজ্য সরকারের উদ্যোগে সম্প্রতি ১০০ শয্যাবিশিষ্ট নতুন ৪ তলা ভবন তৈরি হয়েছে। অতিরিক্ত পরিষেবার জন্য পাবলিক হেলথ ইউনিটও চালু হয়েছে। ইনডোর ও আউটডোর মিলিয়ে রোজ গড়ে ৪০০ মানুষ চিকিৎসা পরিষেবা পান। তবে নয়া ভবন চালু করা যায়নি এখনও। হাসপাতালের কোয়ার্টারগুলি সংস্কারের জন্যও প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপনবাবু। তিনি জানান, ‘হাসপাতাল বিদ্যুদয়নের সমস্যা মিটেছে। নতুন ভবনটি দ্রুত চালু করার উদ্যোগ চলছে জোরকদমে।’ জানা গেল এখানে অ্যালোপ্যাথির পাশাপাশি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি চিকিৎসাও হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!