- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ৩, ২০২৩
ক্যালিফোর্নিয়ার রাজপথে লেখক লেখিকার বৃহত্তম মিছিল। স্তব্ধ কলম। দাবি, উপযুক্ত পারিশ্রমিক। শঙ্কায় হলিউড
মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেমা এবং টিভি সিরিয়ালগুলির লেখক-লেখিকারা নিজেদের নানা আর্থিক দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নেমেছেন। লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্কের স্টুডিওগুলির বাইরে অবস্থানে বসেছেন লেখক-লেখিকারা। গতকাল রাত যেসমস্ত দাবিদাওয়া নিয়ে এই আন্দোলন শুরু হয়েছে তার মধ্যে রয়েছে, লেখার পারিশ্রমিক বৃদ্ধির দাবি, কর্মসংস্থানের ক্ষেত্রে ন্যূনতম নিশ্চয়তা থেকে শুরু করে লভ্যাংশের দাবিদাওয়ার মতো বিষয়-আশয়।
এর আগে হলিউডের লেখক-লেখিকারা এই ধরনের আন্দোলন করেছেন ২০০৭ সালে। সেইসময় আন্দোলন গড়িয়েছিল একটানা ১০০ দিন।এর ১৫ বছর পরে ফের কলম বন্ধ করলেন হলিউডের লেখক-লেখিকারা। নতুন করে আর্থিক দাবিদাওয়া নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে, তাতে ১১ হাজারেরও বেশি সিনেমা ও টিভি সিরিয়ালের লেখক-লেখিকা যোগ দিয়েছেন।
এমি পুরস্কারপ্রাপ্ত লেখক ড্যানি স্ট্রং নিউইয়র্কে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া ইন্টারভিউতে অভিযোগ করেছেন, কয়েকটি পরিবেশক সংস্থার গুটিকতক ব্যক্তির লাভের জন্যে লেখক-লেখিকাদের রোজগারে যথেষ্টই টান পড়েছে। অথচ লেখক-লেখিকারা যা লেখেন, তার ওপর ভিত্তি করেই কাহিনি গড়ে ওঠে।
সূত্রে্র খবর, দাবিদাওয়া না মেটা পর্যন্ত লেখক-লেখিকারা আন্দোলনের রাস্তা থেকে সরবেন না বলে সাফ জানিয়ে দেওয়ার পরে বে্শ কিছু জনপ্রিয় শো-এর সম্প্রচার আটকে যেতে বসেছে। এর মধ্যে রয়েছে এনবিসি-র টুনাইট শো, কমেডি সেন্ট্রাল’স ডেইলির শো, এবিসি-র জিমি কিমেলের লাইভ কিংবা নেটফ্লিক্সের জনপ্রিয় বিভিন্ন অনুষ্ঠান।
লেখক-লেখিকাদের দাবি, দীর্ঘসময় ধরে কাজ করেও তাঁরা উপযুক্ত পারিশ্রমিক থেকে দিনের পর দিন বঞ্চিত। এদিকে যে সিনেমা ও সিরিয়ালগুলি চলতি বছরে মুক্তি পাওয়ার কথা ছিল, সেগুলির কাজও আন্দোলনের জেরে কতদিন আটকে থাকবে, এখনই তা বলা যাচ্ছে না। ফলে ছবিগুলির মুক্তি আটকে থাকবে বলেই আশঙ্কা।
সূত্রের খবর, আন্দোলনে যে সংগঠনগুলির সদস্য লেখক-লেখিকারা সামিল হয়েছেন, তার মধ্যে রয়েছে রাইটার্স গিল্ড অব আমেরিকা, দ্য অ্যালায়েন্স অব মোশন পিকচার্স অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্সের মতো সংগঠন।
বুধবারও কোনও সমাধানসূত্র মেলেনি। নতুন করে লেখক-লেখিকাদের এই আন্দোলনের গভীর প্রভাব পড়তে চলেছে মার্কিনি বিনোদন শিল্পে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
❤ Support Us







