- দে । শ
- জুলাই ৩১, ২০২৫
ভারত–বাংলাদেশ সীমান্তে ফের জাল নোটের রমরমা। হিঙ্গলগঞ্জে গ্রেফতার ২
ভারত–বাংলাদেশ সীমান্তে জাল নোটের কারবারিরা সক্রীয় রয়েছে। কয়েকদিন আগে সন্দেশখালিতে প্রায় ১০ কোটি জাল নোট উদ্ধারের পর এবার হিঙ্গলগঞ্জে সন্ধান মিলল জাল নোটের। বুধবার সুন্দরবন লাগোয়া উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ২ জনের কাছে মিলল ভারতীয় টাকার প্রায় ৪০ হাজারের মত জাল নোট। সবই ৫০০ টাকার নোট পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সীমান্তবর্তী আলাদা দুটি গ্রাম থেকে তাদের পুলিশ পাকড়াও করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত জাল নোটের কারবারিদের নাম আল মামুন গাজি, বাড়ি হিঙ্গলগঞ্জের পারঘুমটি গ্রামে। তার কাছ থেকে মিলেছে ৪২ টি ৫০০ টাকার জাল নোট। অন্যদিকে এদিন স্বরূপকাটি গ্রাম থেকে গ্রেপ্তার হয়েছে দিবস মন্ডল। বাড়ি হেমনগর গ্রামে। তার কাছ থেকে ১৮ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। দিবসের বাড়ি হেমনগর। দু’জনকেই হেমনগর উপকূল থানার পুলিশ গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, কয়েকদিন আগে সন্দেশখালির ধামাখালিতে একটি হোটেল থেকে উদ্ধার হয়েছিল প্রায় ১০ কোটি টাকা জাল নোট। সেই হোটেল থেকে ২ জাল নোটের কারবারিকে গ্রেপ্তার করে। পরে আরও ২ জন কে পুলিশ গ্রেপ্তার করে। এর পরেই নড়েচড়ে বসে বসিরহাট জেলা পুলিশ। তদন্তে নেমে জাল নোট চক্রের হদিশ করতে পুলিশ সর্বত্র জাল বেছায়। পুলিশের অনুমান, জাল নোটের কারবারিদের একটি বড় চক্র বসিরহাটের ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম গুলিতে সক্রীয় হয়েছে। ধামাখালিতে হোটেলে থেকে জাল নোট ছড়ানোর পরিকল্পনা করেছিল চক্রটি। অনেক আগে থেকেই তারা এই এলাকায় সক্রীয়। এর পেছনে আন্তঃরাজ্য পাচার চক্র জড়িত বলে সন্দেহ।
❤ Support Us






