- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১০, ২০২৩
দক্ষিণ চিনে নৃশংসতার নতুন নজির! ঘাতকের ছুরির আঘাতে অকাল মৃত্যু ৩ স্কুল পড়ুয়া সহ ৬ জনের। আহত ১
ঘাতকের ছুরির আঘাতে নিহত হলেন তিন শিশু সহ ছয় জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনের গুয়াংডঙ প্রদেশে। সেখানে লিয়াংজিয়াং শহরের এক কিণ্ডারগার্টেন সোমবার আচমকা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়ে সেখানে বর্বরোচিত এ হত্যাকাণ্ড ঘটায়। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে একজন শিক্ষক , দুই অভিভাবক ও তিন জন পড়ুয়া রয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন ১।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ বছরের এক তরুণ রবিবার স্থানীয় সময় ৭টা ৪০ নাগাদ স্কুলের মধ্যে সুকৌশলে প্রবেশ করে। সেদিন কিন্ডারগার্টেনের এক শিক্ষক অভিভাবকদের সঙ্গে সাক্ষাতের জন্য ডেকেছিলেন। আচমকাই সেখানে উপস্থিত হয়ে ছাত্রদের ওপর আক্রমণ চালায় অজ্ঞাতপরিচয় তরুণ। তাদের বাচাতে গিয়ে স্কুলের এক কর্মী আহত হন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ব্যক্তিকে ২০ মিনিটের মধ্যে গ্রেফতার করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তাঁর নাম ইউয়ু। শিশু শিক্ষার্থীদের ওপর বিরক্তিবশতই এ কান্ড ঘটিয়েছে সে।
দক্ষিণ চিনের এ মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসতেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। সংবাদ সংস্থার খবর, অপরাধ সংঘটিত হওয়ার সময় জনৈক কোনো পথচারী হত্যার ভিডিও বানায় ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। তারপর থেকে বাচ্চারা স্কুলে কতটা নিরাপদ সে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিশেষত চিনে এরকম এই প্রথম নয়, গত পাচবছরে এমন শিশুহত্যার ঘটনা বহুবার দেখেছেন সেদেশের সাধারণ নাগরিক। তারপরেও প্রশাসন সতর্ক হল না কেন তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে।
❤ Support Us







