Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৮, ২০২৪

৪৬ বছর পর কলনায় বামেদের জেলা সম্মেলন । সাম্প্রদায়িক হিংসা রোধের বার্তা সেলিমের

আরম্ভ ওয়েব ডেস্ক
৪৬ বছর পর কলনায় বামেদের জেলা সম্মেলন । সাম্প্রদায়িক হিংসা রোধের বার্তা সেলিমের

ঘরে বসে থাকা নয়। বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর দাওয়াই দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। সেইসঙ্গে জানিয়ে দিলেন, ‘মোদি আর মমতা ক্ষমতায় থাকলে সুবিচার সম্ভব নয়। আরজিকর কাণ্ডে তা প্রমাণিত।’ দলের জেলা সম্মেলন উপলক্ষ্যে কালনার নতুন বাসস্ট্যান্ডে প্রকাশ্য সমাবেশে বক্তব্য পেশ করতে এসে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানান সেলিম। ঘোষণা করেন, ‘ধর্মের নামে হানাহানি চলবে না। আমাদের দেশ মুসলিমদের বিরুদ্ধে হিংসায় উন্মত্ত। বাংলাদেশ হিন্দুদের পীড়ন করছে। আমরা চাই নিরাপত্তা, শান্তি, সহাবস্থান।’

প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে স্মরণ করে সেলিম বলেন, ‘জ্যোতিবাবু বলতেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে ধর্ম ও রাজনীতিকে মেলালে চলবে না।’ রাজ্যের শাসক দলেরও তীব্র সমালোচনা করেন তিনি।

প্রায় চার যুগ পর কালনা শহরে বসল সিপিএমের জেলা সম্মেলন। বছর ৪৬ আগে ১৯৭৭-র ৩০ ডিসেম্বর থেকে ১৯৭৮-র পয়লা জানুয়ারি পর্যন্ত সম্মেলনটি আয়োজিত হয়। অখণ্ড বর্ধমান জেলার দুর্জয় ঘাঁটি ছিল কালনা। তখন মুখ্যমন্ত্রীর কুর্শিতে জ্যোতি বসু। তিনিই সম্মেলনের শেষ দিনে অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে প্রকাশ্য সভায় বক্তব্য পেশ করেছিলেন। সাড়ে ৪ দশক পরে শুক্রবার থেকে কালনা শহরের পুরশ্রী সভাগৃহে শুরু হল সিপিএমের পূর্ব বর্ধমান জেলার তিনদিনের জেলা সম্মেলন। যখন শুধু রাজ্যপাটই নয়, কালনাতেও বামফ্রন্টের অন্যতম শরিক সিপিএমের জনসমর্থন তলানিতে। কালনা মহকুমার ৪ বিধানসভা, ৫ পঞ্চায়েত সমিতি ও কালনা পুরসভা সবই এখন তৃণমূলের নিয়ন্ত্রণে। সাড়ে চারশ প্রতিনিধি যোগ দিয়েছেন সম্মেলনে। ৩১টি এরিয়া কমিটির সমন্বয়ে গড়া পূর্ব বর্ধমান জেলা কমিটির বর্তমান সদস্য সংখ্যা ৫৫ জন। এদের মধ্যে ১২ জন সম্পাদকমণ্ডলীর সদস্য। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে এবারের সম্মেলনের মূল আলোচ্যগুলি হল নারী নিরাপত্তা, জীবনদায়ী ওষুধের দাম বাড়া, বিদ্যুতের স্মার্ট মিটার চালুর মত প্রশ্নে দলের অবস্থান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!