- প্রচ্ছদ রচনা বি। দে । শ
- জানুয়ারি ২৪, ২০২৫
থাইল্যান্ডের আকাশে উড়ছে রামধনু পতাকা! দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম দেশ হিসাবে সমলিঙ্গ বিবাহে স্বীকৃতি।
থাইল্যান্ডে গত বৃহস্পতিবার সমলিঙ্গের বিয়ের আইন কার্যকর হয়েছে। আইনি বৈধতা পাওয়ার পর সমকামী জুটিরদের বিয়ে করবার ধুম পড়ে গেছে।
গত বছরের জুনে থাইল্যান্ডের সংসদে সমলিঙ্গের বিয়ে সংক্রান্ত বিল পাশ হয়। সেপ্টম্বরে থাই রাজা ভাজিরালংকর্ন বিল অনুমোদনও করেন। আইন অনুযায়ী অনুমোদনের ১২০ দিন পরে বৃহস্পতিবার আইনটি কার্যকর হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম দেশ হিসাবে থাইল্যান্ডে সমলিঙ্গ বিয়ে আইনি বৈধতা পেলো। এশিয়ায় এর আগে তাইওয়ান ও নেপালে সমলিঙ্গ বিয়ের অনুমতি দেওয়া হয়েছে।
আইন কার্যকর হওয়ার পর স্থানীয় প্রশাসনের যৌথ আয়োজনে দুশোরও বেশি যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। থাইল্যান্ডের এক সুপরিচিত সমলিঙ্গের জুটি বিয়ে করেছেন। তাঁর দুজনই অভিনয় পেশায় আছেন। ব্যাংককের একটি বিবাহ নিবন্ধন কার্যালয়ে তাঁদের বিয়ে হয়। পরে তাঁদের বিয়ের কাগজও হস্তান্তর করা হয়। এই জুটি বলেন, তাঁরা এ অধিকারের জন্য বহু বছর ধরে লড়াই করেছেন। আজ একটি স্মরণীয় দিন।থাইল্যান্ড প্রগতিশীল দেশ বলে পরিচিত হলেও, সমলিঙ্গ বিয়ের স্বীকৃতি পেতে দীর্ঘ লড়াই করতে হয়েছে সমকামী মানুষদের। দীর্ঘ আন্দোলনের পরে এদিন আইন কার্যকর হলো। ভারতের মতোই থাই সরকারও সংশয়ে ছিলেন, দেশের সাধারণ মানুষ কীভাবে এটিকে গ্রহণ করবেন!
গত জুনে থাইল্যান্ডের সেনেট আইনি স্বীকৃতি দিয়েছিল সমলিঙ্গ বিবাহকে। সেনেটের ১৫২ সদস্যের মধ্যে ১৩০ জন ভিন্ন ধারার বিয়ের পক্ষে ভোট দেন। বিরোধিতা করেন ৪ জন। ভোটাভুটিতে অংশ নেননি ১৮ জন সদস্য। বিলে উল্লেখ করা হয়েছে, একজন ব্যক্তি যে কোন লিঙ্গের মানুষকে বিয়ে করতে পারবেন, তাতে তাঁরা কোনো অধিকার তেহেকে বঞ্চিত হবেন না। তবে এক্ষেত্রে স্বামী বা স্ত্রীর বদলে বিবাহিত সঙ্গি বা ম্যরেজ পার্টনার বলা হবে তাঁদের।
অন্যদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, সারা দেশে কয়েকদিনে এক হাজারের বেশি সমলিঙ্গের জুটি বিয়ে করবেন। সমলিঙ্গের বিয়ের সবচেয়ে বড় অনুষ্ঠানগুলোর একটি হচ্ছে ব্যাংককের একটি বিলাসবহুল বিপণিকেন্দ্র। সেখানে শুধু বৃহস্পতিবারই ১০০টির বেশি সমলিঙ্গের জুটি বিয়ে করেছেন।
তাইল্যান্ডের মহিলা প্রধানমন্ত্রী পায়টংটার্ন শিনাওয়াত্রার একটি অডিও বার্তা ব্যাংককের জনসভায় শোনানো হয়েছে। তাতে তিনি বলেছেন, ‘‘লিঙ্গবৈচিত্র সম্পর্কে সমাজের বৃহত্তর সচেতনতার সূচনা করবে আমাদের এই বিবাহ সমতা আইন। যৌন পরিচয়, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা সকলকে আপন করে নিই। প্রত্যেকের সমান অধিকার এবং সমান মর্যাদা প্রাপ্য।’’ সোশ্যাল মিডিয়ায় সমলিঙ্গের বিবাহকে ‘ঐতিহাস্যিক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন এই আইন এলজিবিটিকিউ মানুষদের মিলিত আন্দোলনের ফসল। তিনি লিখেছেন, ‘‘২৩ জানুয়ারি, ২০২৫ ভালবাসার বিজয়ের দিন। গত দু দশকের বেশি সময় ধরে বিবাহে সমতার আইনের জন্য লড়াই করেছে আমাদের দেশ। সমাজের গোঁড়ামির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে অবশেষে মুক্তির দিন এলো। এই আইন সব মানুষের মিলিত প্রয়াসের ফল। আজ রামধনু পতাকা সগর্বে থাইল্যান্ডের আকাশে উড়ছে।’
সংবাদসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্রেথা থাভিসিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকাকালে আইনটি পাস হয়েছিল। আজ আইনটি কার্যকর হওয়ায় তিনি অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, সবার প্রয়াসে সমলিঙ্গের বিয়ে সত্যিই সম্ভব হয়েছে। ২০০১ সালে নেদারল্যান্ডস প্রথম সমলিঙ্গের বিয়ে অনুমোদন দেয়। এরপর ৩০টির বেশি দেশ সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিয়েছে।
❤ Support Us







