- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১, ২০২৫
ধর্মতলার খাওয়ার দোকানে অগ্নিকান্ড
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। ধর্মতলায় কলকাতা পুরসভার ঠিক উলটো দিকের ফুটপাথে একটি খাবারের দোকানে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধর্মতলা এলাকায়। ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার সাত সকালে ধর্মতলায় কলকাতা পুরসভার ঠিক উলটো দিকের ফুটপাথে একটি খাবারের দোকানে আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়েছে। দোকান থেকে গল গল করে কালো ধোঁয়া বেরোতে দেখে, দ্রুত দমকলে খবর দেন স্থানীয়রা। দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। কী করে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। সকালের দিকে অনেক দোকানই বন্ধ থাকে ধর্মতলায়। কী ভাবে ওই দোকানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান রান্নাঘর থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।
কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর। নিউ মার্কেট এলাকায় ব্রিটিশ আমলের বহুতলে একটি পানশালায় হঠাৎ আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পডলে আতঙ্কে কাঁপতে থাকেন স্থানীয় বাসিন্দারা। কালো ধোঁয়ায় ঢেকে যায় জনবহুল রাস্তা। ওই ভবনেই রয়েছে একাধিক রেস্তোরাঁ ও সরকারি – বেসরকারি দফতর। আগুন ছড়িয়ে পড়া রুখতে তৎপর হয়ে ওঠেন দমকলকর্মীরা। ৬টি ইঞ্জিনের যুদ্ধকালীন তৎপরতায় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে আগুন। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় কিছুটা সমস্যার মুখেও পড়তে হয় তাঁদের, রাস্তায় দাঁড়িয়ে পাইপের মাধ্যমে জল দিতে দেখা যায় দমকল কর্মীদের। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা।
ব্যস্ত দিনের সকালে আচমকা অগ্নিকাণ্ডের জেরে রাস্তায় যান চলাচল ব্যহত হয়। আগুন দেখতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন লোকজন। তবে সকালের দিকে ঘটায় গাড়ির চাপ কম ছিল। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যে দোকানে আগুন লেগেছিল, সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকরা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্তের পরেই আগুন লাগার স্পষ্ট কারণ জানা যাবে।
❤ Support Us







