Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৩, ২০২৫

উঠল নিষেধাজ্ঞা, এলাহাবাদিয়াকে পুনরায় শো চালু করবার অনুমতি দিল শীর্ষ আদালত

আরম্ভ ওয়েব ডেস্ক
উঠল নিষেধাজ্ঞা, এলাহাবাদিয়াকে পুনরায় শো চালু করবার অনুমতি দিল শীর্ষ আদালত

‘ইন্ডিয়া গট ল্যাটেন্ট’ নামক কৌতূক অনুষ্ঠানে মা-বাবার যৌনতা নিয়ে করা মন্তব্য ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে করা হয়েছিল একাধিক এফআইআর। গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টে আগাম জামিন মঞ্জুর হলেও, আদালতের তীব্র ভৎসনার মুখে পড়তে হয় তাঁকে। নতুন শো করার উপর জারি হয় নিষেধাজ্ঞা। এবার শীর্ষ আদালতের নির্দেশে স্বস্তি পেলেন এলাহাবাদিয়া। তবে ‘নৈতিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্যের প্রয়োজন রয়েছে’ — বলে মনে করছেন বিচারপতিরা। চলতি বিতর্কের পরে ডিজিটাল প্ল্যাটফর্মগুলির জন্য নির্দেশিকা তৈরি করার আগে কেন্দ্রকে এটি মাথায় রাখতে বলেছে শীর্ষ আদালত।

আদালতের নিষেধাজ্ঞার নির্দেশ শোনার পর, নিজের অনুষ্ঠানের শ্যুটিংয়ের কাজ বন্ধ রেখেছিলেন রণবীর। যার ফলে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে । সোমবার আদালতের কাছে রণবীর আর্জি জানিয়ে বলেন, এই ইউটিউব-ই তাঁর একমাত্র বেঁচে থাকার তাগিদ। রোজগারের পথ। তাই তাঁকে ইউটিউবে শো চালাতে অনুমতি দেওয়া হোক। এরপর আদালত তাঁকে ইউটিউব পডকাস্ট, ‘দ্য রণবীর শো’ পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। অবশ্য তাঁর কাছে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, ভবিষ্যতে সে শো-গুলির নৈতিক মান বজায় রেখে করবে, যাতে যে কোনো বয়সের দর্শক ও পরিবার সেগুলি দেখতে পারে। অন্য কোনো অনুষ্ঠানে যেতে পারবেন না আপাতত।

‘দ্য বিয়ারবাইসেপস’ খ্যাত রণবীর গত মাসে ইন্ডিয়া গট ল্যাটেন্ট নামে একটি শোয়ে গিয়েছিলেন। সেখানে তাঁর করা একটি মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। সময় রাইনা সহ অনান্য উপস্থাপকদের আচরণও সমালোচিত হয়েছে। ওই অনুষ্ঠান চলাকালীন এলাহাবাদিয়া একজন প্রতিযোগীকে হঠাৎ জিজ্ঞাসা করে বসেন, ‘আপনি কি সারাজীবন আপনার বাবা-মাকে যৌন মিলন করতে দেখতে চান? না কি একবারে যোগ দিয়ে এটি চিরতরে বন্ধ করতে চান?’ ভিডিও ছড়িয়ে পরতেই সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল আলোড়নের সৃষ্টি হয়। নেটিজেনরা দাবি করেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে কৌতুকের নামে অশ্লীলতা ছোড়ানো হচ্ছে। যা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী।’ প্রবল সমালোচনার চাপে, রণবীর তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি কমেডি করতে জানি না। আমার মন্তব্যের জন্য আমি ক্ষমাপ্রার্থী।’ নিজের X-হ্যান্ডেলে একটি ক্ষমাপ্রার্থনার ভিডিও পোস্ট করে লেখেন, ‘ভারতীয় সংস্কৃতির গোপন বিষয় নিয়ে আমি যা বলেছি, তা বলা আমার উচিত হয়নি। আমি দুঃখিত।’

তবে অনেকে বলছেন, এসবের কোনো প্রভাব রণবীরের ব্যাঙ্ক ব্যালেন্সে পড়ে নি। বরং , এই নতুন বিতর্ক রণবীরকে আরও বেশি জনপ্রিয়তা এনে দিচ্ছে। ‘নেগেটিভ পপুলারিটি’ এখন ডিজিটাল মাধ্যমে বহুল প্রচলিত একটি বিষয়। চর্চার আলোয় থাকতে অনেকেট সেটি ব্যবহার করে থাকেন। ইচ্ছাকৃতভাবে জন্ম দেন বিতর্কের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!