- দে । শ
- মে ১৪, ২০২২
আর্টস একরে এবার পি সি চন্দ্র ফটোগ্রাফি মিউজিয়াম
নিউটাউনে আর্টস একরে গড়ে উঠছে পিসিচন্দ্র আলোকচিত্র সংগ্রহশালা । উদ্বোধন ২০ মে, শুক্রবার । বিকেল ৫টায়। উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হবেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী, গৌতম ঘোষ, সুনীল দত্ত এবং শুভ্র চন্দ্র পি সি চন্দ্র গ্রুপের প্রাণপুরুষ।
সংগ্রহশালার আধিকারিক অভীক সরকার জানিয়েছেন নিমাই ঘোষ, রঘু রাই, রঘুবীর সিং, জ্যোতি ভাট, অতনু পাল সহ দেশের ৫০জন প্রখ্যাত আলোকচিত্রির ছবি প্রদর্শিত হবে এই সংগ্রহশালায়।পরবর্তীতে নতুন আলোকচিত্রিদের কাজও সংযোজিত হবে স্থায়ী এই ছবিঘরে।
❤ Support Us





