- দে । শ
- মে ১৭, ২০২২
৩ দিন ঠাসা কর্মসূচি নিয়ে আজ মেদিনীপুর-ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক ছাড়াও দলীয় কর্মিসভা করবেন তিনি । ৩ দিনের সফরে রয়েছে ঠাসা কর্মসূচি। সূত্রের খবর, মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক বৈঠক করবেন। পরের দিন অর্থাৎ বুধবার মেদিনীপুরেই কর্মিসভা করবেন তিনি। ওই দিনই ঝাড়গ্রামে প্রশাসনিক সভাও করবেন। বৃহস্পতিবার সেখানে কর্মিসভা করে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
বিগত কয়েকদিনে জঙ্গলমহলের একাধিক এলাকা থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার মিলেছে । সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, প্রথমে, ১০ মে থেকে ১২ মে পর্যন্ত মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । কিন্তু জেলা প্রশাসন ঘূর্ণিঝড় অশনি’র মোকাবিলায় ব্যস্ত থাকবে বলে, সেই সফর এক সপ্তাহ পিছিয়ে দেন মুখ্যমন্ত্রী।
❤ Support Us





