- দে । শ
- মে ২৮, ২০২২
আজ হলদিয়ায় অভিষেক। বলবেন লক্ষাধিক শ্রমিকের সমাবেশে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুসরত নেই। চরম গরমেও তাঁকে ছুটতে হচ্ছে, রাজ্যে, রাজ্যের বাইরেও। আজ হলদিয়ায় তাঁর জনসভা। পূর্বাভাস, রানীচক ময়দানে বাংলার বৃহত্তম শ্রমিক সমাবেশে লক্ষাধিক শ্রমিককর্মী জড়ো হবেন। সমাবেশের উদ্যোক্তা, তৃণমূলের শাখা। শুক্রবার, সব স্তরের শ্রমিক নেতারা প্রস্তুতি সভা করেছেন। মঞ্জুশ্রী মোড়ে, কুমার চন্দ্র অডিটোরিয়ামে। জেলার প্রতিটি ব্লক। প্রতিটি পঞ্চায়েত থেকে শ্রমিকরা এসে যোগ দেবেন আজ। অনুমান, নিছক ভাষণ নয়, অভিষেক তাঁর বিশেষ বার্তা পাঠাবেন শ্রমিকদের উদ্দেশে।
গতকালের দলীয় সম্মেলনে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ, মলয় ঘটক, সৌমেন মহাপাত্র, অখিল গিরি, বেচারাম মান্না সহ বহু নেতা। কুনাল বলেছেন, শ্রমিকদের অধিকার রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। সব স্তরে কুনালের গুরুত্ব ক্রমশ বাড়ছে। নেত্রী বা অভিষেকের অনুমোদন ছাড়া কিছুই বলেন না। স্বাস্থ্যময়, ভারসাম্যময় তরুণ। নেত্রীর অনুগত হিসেবে গ্রহণযোগ্যতা তাঁর অপরিসীম।
❤ Support Us







