- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৪, ২০২৬
‘সবুজ বাংলা’ গড়ার ডাক! বৃক্ষরোপণ করে ‘অরণ্য সপ্তাহ’-র সূচনা মুখ্যমন্ত্রীর
শিল্প-বাণিজ্যের বিকাশের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সমান গুরুত্ব দেওয়ার বার্তা দিল রাজ্যের নতুন বিজেপি সরকার। মঙ্গলবার সল্টলেকের বনবিতানে নিজের হাতে গাছ লাগিয়ে ‘অরণ্য সপ্তাহ’-এর আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু প্রতীকী বৃক্ষরোপণেই সীমাবদ্ধ না থেকে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কর্মসূচিরও সূচনা হয় এদিন।
বনমন্ত্রী মনোজ ওঁরাওয়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হয় ১ কোটি ১০ লক্ষ চারাগাছ। বনায়নকে আরও বিস্তৃত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি থেকে অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রী আহ্বান জানান, বাংলাকেও ‘অরণ্যময়’ করে তোলার। সে লক্ষ্যেই রাজ্যে বছরভর মোট ৭ লক্ষ ২০ কোটি গাছ লাগানোর উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বজ্রপাত থেকে বাঁচতে সবাইকে বলব, নারকেল গাছ বেশি করে লাগান।’ তাঁর এই মন্তব্য পরিবেশ সংরক্ষণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও বৃক্ষরোপণের গুরুত্বকে সামনে আনে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন ও বৃক্ষের অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরে রাজ্যবাসীকে বৃহত্তর বৃক্ষরোপণ অভিযানে শামিল হওয়ার আহ্বানও জানান শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার সকালে সল্টলেকের বনবিতানে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনদপ্তরের মন্ত্রী মনোজ ওঁরাও, রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়-সহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। মঙ্গলবার থেকেই শুরু হলো ‘অরণ্য সপ্তাহ’, যা চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।
❤ Support Us








