Advertisement
  • দে । শ
  • জুলাই ২৯, ২০২৫

ভারত ও বাংলাদেশ দুই দেশেই ভোটার তালিকায় নাম এক বাংলাদেশী দম্পতির।

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত ও বাংলাদেশ দুই দেশেই ভোটার তালিকায় নাম এক বাংলাদেশী দম্পতির।

ভারত ও বাংলাদেশ দুই দেশেই ভোটার তালিকায় নাম এক বাংলাদেশী দম্পতির। বিষয়টি জানাজানি হতেই গা ঢাকা দিয়েছেন ওই দম্পতি। ভোটার তালিকা সংশোধনে নেমে এই তথ্য মিলেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর মাঝেরপাড়া এলাকার। স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ২০১৯ সাল থেকে ওই দম্পতির নাম রয়েছে ভারতীয় ভোটার তালিকায়। চাঁদপুর মাঝেরপাড়া বাসিন্দা গিয়াসউদ্দিন গাজির বাড়িতেই থাকতেন ওই দম্পতি। গিয়াসউদ্দিন গাজি এনআরইজিএ প্রকল্পের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার। বাংলাদেশের বাসিন্দা আকবর আলি গাজি ও ফারহানা গাজির সম্পর্কে ভাইপো হন গিয়াসউদ্দিন। অভিযোগ অস্বীকার করে গিয়াসউদ্দিন গাজি বলেন, সম্পর্কে আমার কাকা হন আকবর আলি গাজি । তিনি বাংলাদেশে থাকেন। মাঝেমধ্যেই চিকিৎসার প্রয়োজনে ভারতে আসলে আমার বাড়িতে দুই একদিনের জন্য থেকে আবার চলে যান। এখানকার ভোটার তালিকায় তাঁর নাম কীভাবে উঠল জানিনা। দু’‌ দেশের ভোটার তালিকায় এক ব্যক্তির নাম থাকা ঠিক নয়।
নথিপত্র খতিয়ে দেখে পরিষ্কার বোঝা গেছে ওই দম্পতি দু’‌ দেশেরই ভোটার বাংলাদেশের ভোটার কার্ডে দেখা যাচ্ছে তার বাড়ি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়।। তাহলে কিভাবে ভারতের ভোটার হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে আকবর আলি গাজি ও তার স্ত্রী ফারহানা গাজি ভারতে চলে আসেন । এই ঘটনা সামনে আসার পরেই আকবর আলি ও তার স্ত্রী বেপাত্তা। যে বাড়িতে থাকতেন সেখানে তাঁদের দেখা মেলেনি। তবে হাসনাবাদ ব্লক যুব তৃণমূলের সভাপতি আসলাম গাজি বলেন, ‘‌অবিলম্বে এই ব্যাপারে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিৎ। ওই ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং এর তদন্ত করে দেখুক নির্বাচন কমিশন।’‌‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!