Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ২৪, ২০২২

এবার বাংলা, আসামের দিকে নজর কেজরিওয়ালের আম আদমি পার্টির

আরম্ভ ওয়েব ডেস্ক
এবার বাংলা, আসামের দিকে নজর কেজরিওয়ালের আম আদমি পার্টির

যথেষ্ট সাড়া জাগিয়ে দিল্লির মসনদ দখল করেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মাঝে আম আদমি পার্টির প্রভাব কিছুটা স্তিমিত হয়ে গেলেও আবার স্বমহিমায় ফিরে এসেছে। পাঞ্জাবে সরকার গঠন করেছে। এবার লক্ষ্য পূর্ব ভারতে সংগঠন শক্তিশালী করার। বাংলা, আসামসহ পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে স্থায়ী দপ্তর খোলার পরিকল্পনা রয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতায় নতুন দপ্তর উদ্বোধন করার কথা বাংলার ভারপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় নেতা সঞ্জয় বসুর।

কলকাতায় দলের নতুন দপ্তর উদ্বোধনের কথা স্বীকার করেছেন স্বয়ং সঞ্জয় বসু। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‌আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল জেলায় জেলায় শক্তি বাড়ানো। সেই লক্ষ্যে আমরা সফল হয়েছি। বেশ কয়েকটি জেলায় আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী হয়েছে। একটা রাজ্য দপ্তর জরুরি হয়ে পড়েছিল। সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। রবিবার কলকাতায় আমাদের রাজ্য দপ্তরের উদ্বোধন হবে।’‌ রুবি মোড়ের কাছে হালতু হাসপাতাল রোডে আপের রাজ্য দপ্তর হচ্ছে।

বাংলায় রাজ্য দপ্তর তৈরি করলেও আম আদমি পার্টির এখন পাখির চোখ গুজরাট বিধানসভা। আপের দাবি, এই মুহূর্তে গুজরাটে তারা নাকি যথেষ্ট ভাল জায়গায় রয়েছে। গুজরাট বিধানসভা নির্বাচনের পর বাংলা ও আসাম সফরে আসবেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে সামনের বছর পঞ্চায়েত নির্বাচনে যেখানে দল শক্তিশালী, সেখানে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন আপের বাংলার ভারপ্রাপ্ত নেতা সঞ্জয় বসু। গুজরাট বিধানসভা নির্বাচন মিটে গেলে লোকসভা ভোটের জন্য বাংলায় প্রস্তুতি নেওয়া হবে।


❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!