- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২২, ২০২৩
মালদায় দুই মহিলাকে হেনস্থা, প্রতিবাদে সরব গেরুয়া শিবির । রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি, পাল্টা অভিযোগ রাজ্যের শাসকদলের
মণিপুরের বর্বরোচিত ঘটনা নিয়ে যখন রাজ্যের শাসক দল তৃণমূল ও দলনেত্রী সরব হয়েছেন ঠিক সেই সময় মালদায় দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগে সরব হল বিজেপি। এদিকে তৃণমূলের তরফে বিজেপির এই অভিযোগ রাজনৈতিক উদ্দশ্যপ্রণোদিত বলে পাল্টা মন্তব্য করা হয়েছে।
The horror continues in West Bengal. Two Tribal women were stripped naked, tortured and beaten mercilessly, while police remained a mute spectator in Pakua Hat area of Bamangola Police Station, Malda.
The horrific incident took place on the morning of 19th July. The women… pic.twitter.com/tyve54vMmg
— Amit Malviya (@amitmalviya) July 22, 2023
রাজ্যের শাসক দলের মন্ত্রী শশী পাঁজা বলেছেন, মালদার ঘটনাকে কেন রাজনীতির চোখে দেখা হচ্ছে? এই প্রশ্ন তুলে অমিত মালব্যাকে সরাসরি বিঁধলেন শশী পাঁজা। মণিপুরকাণ্ডের মধ্যেই মালদা নিয়ে বিস্ফোরক টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। অমিত মালব্য এবং স্মৃতি ইরানি মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ করেছেন। এই টুইট রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভাবে করা হয়েছে বলে পাল্টা মন্তব্য করে মালদার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এদিকে এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, “বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা, তাঁর কি কোনও মমতা নেই?”
#WATCH | Kolkata: “There is absolutely no need to politicise the Malda incident. It was a case of theft, where the two ladies tried to steal something from the market. A group of women tried to take law & order into their hands and started beating them. However, the police… pic.twitter.com/ZenwofcxzK
— ANI (@ANI) July 22, 2023
ঘটনায় প্রকাশ, মূলত চুরির অভিযোগে মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, জুতোপেটা করার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে। চুরির অভিযোগে ওই দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি দুই নির্যাতিতার পরিবারের। এবার প্রশ্ন হচ্ছে, আদৌ কি এই অভিযোগ প্রকৃতই সত্য ? যদিও পরিবারের দাবি, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেইসময় চোর সন্দেহে তাঁদের বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। তবে পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এদিকে এই ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত মালব্য। তিনি টুইট করে গুরুতর অভিযোগ তুলে লিখেছেন,”পশ্চিমবঙ্গে আতঙ্ক অব্যহত। মালদায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এবং এই ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল রাজ্য পুলিশ। ১৯ জুলাই সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।” প্রসঙ্গত, রাজ্যে যখন একের পর এক অপরাধের ঘটনা ঘটছে, তখন বারবার রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এসেছে মণিপুরের অশান্তির প্রসঙ্গ। একুশে জুলাইয়ের মঞ্চেও এই প্রসঙ্গে সরব ছিলেন মমতা ও অভিষেক। আর এবার মালদা ঘটনা প্রকাশ্য আসতেই ট্যুইটে সরব কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও।
বিজেপি মালদার এই ঘটনাকে রাজনীতির নজরে দেখছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি এই ঘটনায় রাজ্যের শাসক দলের হয়ে সম্পূর্ণ অন্য যুক্তি খাড়া করেছেন। শশী পাঁজা বলেছে, “যেই দুই জন মহিলা চোর ছিলেন, তাঁদেরকে পাঁকড়াও করেন যারা, তারাও মহিলা পুলিশ কর্মী। তাঁদের গ্রেফতার করার সময়, ধস্তাধস্তি হয়। বেচারারা সবাই গরীব।ধস্তাধস্তিতে কাপড় সরে যায়। কিন্তু এই ঘটনাকে রাজনীতির চশমায় কেন দেখা হচ্ছে ? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, ঘটনাস্থলে উপস্থিত থাকা সিভিক পুলিশও এগিয়ে যায় , কিন্তু মহিলারা নিজের হাতে আইন-শৃঙ্খলা তুলে নিয়েছে। এটা তো ঠিক নয়। যাই হোক এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।”
❤ Support Us







